এক্সপ্লোর

Rakhi Sawant: পাকিস্তানের বউমা হচ্ছেন রাখি সওয়ন্ত? জল্পনায় সিলমোহর দিলেন নায়িকা নিজেই, বরযাত্রী নিয়ে তৈরি পাত্রও

Dodi Khan: যদিও তিনি কতটা সত্য বলছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।

মুম্বই: রাখি সাওয়ন্ত মানেই বিতর্ক। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত, যেনতেন প্রকারে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। আবারও খবরের শিরোনামে উঠে এলেন রাখি। তিনি পাকিস্তানের বউমা হচ্ছেন বলে গত কয়েক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়াতেও সেই নিয়ে চর্চা হয় বিস্তর। এবার রাখি নিজে তাতে কার্যত সিলমোহর দিলেন। যদিও তিনি কতটা সত্য বলছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। (Rakhi Sawant)

সম্প্রতি দেশের বাইরে একটি অনুষ্ঠানে পাকিস্তানি তারকাদের সঙ্গে আলাপচারিতা সারতে দেখা যায় রাখিকে। আর তার পরই পাকিস্তানের অভিনেতা তথা প্রযোজক ডোডি খানের সঙ্গে রাখির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। রাখিকে ডোডি বিয়ের প্রস্তাব দিয়েছেন বলেও জানা যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সেই নিয়ে মুখ খুলেছেন রাখি। (Dodi Khan)

ডোডির সঙ্গে তাঁর সম্পর্ক নেহাত গুঞ্জন নয়, সত্য বলে জানিয়েছেন রাখি। তিনি বলেন, “একদম সত্যি। আমি পাকিস্তানের লাহৌরে আছি এখন। হানিয়া (আমির) এখানকার মহাতারকা। ওঁর সঙ্গে কিছু কাজ আছে। ডোডি আমার অনেক দিনের বন্ধু। ও বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার ভালই লেগেছে। আমিও পাকিস্তানের বউমা হওয়ার কথা ভাবছি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝙱𝚎𝚜𝚝𝚒𝚎𝚜_𝚕𝚘𝚟𝚎𝚕𝚒𝚏𝚎_ (@mahirabi_edits)

রাখি আরও বলেন, “ও আমার প্রেম। আমরা পরস্পরকে ভালবাসি। ও পাকিস্তানি, আমি ভারতীয়। আমাদের বিয়ে হবে ভালবাসায় পরিপূর্ণ।” তাহলে কি সত্যিই পাকিস্তানের বউমা হচ্ছেন রাখি? জল্পনা তুঙ্গে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাখির এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। প্রচারের আলোয় থাকতে তিনি এসব বলছেন বলে মত তাঁদের।

এই জল্পনা এমনি এমনি ছড়ায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন ডোডিও। ভিডিও-তে রাখিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “বরযাত্রী নিয়ে ভারত আসব না দুবাই? তোমাকে ভালবাসি।” ডোডি অভিনেতা এবং প্রযোজক হিসেবে পরিচিত হলেও, তিনি আসেল পেশায় পুলিশ অফিসার বলে জানা গিয়েছে।

তবে রাখির এবং ডোডির প্রেম এবং বিয়ের জল্পনা নিয়ে সন্দিহান অনেকেই। রাখির ব্যক্তিগত জীবন বার বার খবরের শিরোনামে উঠে এসেছে। সহ-অভিনেতার সঙ্গে প্রেম হোক বা ঘটা করে স্বয়ম্বরের আয়োজন, ‘বিগ বসে’র মঞ্চে নিজেকে বিবাহিত বলে দাবি করা হোক বা আচমকা আদিল দুরানিকে বিয়ে এবং বিচ্ছেদ, রাখির ব্যক্তিগত জীবন অজানা নয় কারও। সেই আবহেই ডোডির সঙ্গে তাঁর বিয়ে ঘিরে জল্পনা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget