এক্সপ্লোর

Rakhi Sawant: 'আমার নগ্ন ভিডিও বানিয়ে তা ছড়িয়ে দিয়েছে আদিল'

Bollywood Celebrity Updates: আগেই আদিলের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং আর্থিক নয় ছয়ের অভিযোগ তুলেছেন রাখী। আর ফের একবার বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন তিনি।

মুম্বই: স্বামীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেই চলেছেন বলিউড অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে আদিল দুরানিকে। বর্তমানে তাঁকে আর্থার রোড জেলে রাখা হয়েছে। আগেই আদিলের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং আর্থিক নয় ছয়ের অভিযোগ তুলেছেন রাখী। আর ফের একবার বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন তিনি। জানালেন, আদিল তাঁর নগ্ন ভিডিও বানিয়েছেন। এবং তা বাজারে ছড়িয়েও দিয়েছেন।

স্বামীর বিরুদ্ধে ফের বিস্ফোরক রাখী সবন্ত-

সম্প্রতি রাখী সবন্ত বলেন, 'আদিল আমার নগ্ন ভিডিও তৈরি করেছে। আর তা লোককে বিক্রিও করে দিয়েছে। সাইবার ক্রাইম বিভাগের কাছে আমার অভিযোগ এটাই। আর এবার ও তৃতীয় বারের জন্য তনুকে বিয়ে করতে চাইছে।' আদালতের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাখী সবন্ত। বলেন, 'আমি আদালতে এসেছি নিজের কথা বলতে। আদিলের জামিন পাওয়া উচিত নয়। আমি আমার মেডিকেল টেস্ট করিয়েছি। এবং সমস্ত তথ্য এবং প্রমাণ ওশিয়ারা পুলিশের কাছে জমা দিয়েছি। আমি বিচারকের কাছে বিচার চাইতে এসেছি। আদিল আমার উপর অত্যাচার করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি চাই না ও জামিন পাক। আমি ওকে আমার ব্যাঙ্ক স্টেটমেন্টও দিয়েছি। ও আমার কাছ থেকে ওটিপিও নিয়েছে। আর তার মাধ্যমে আমার টাকা চুরি করেছে। ও আমার বিশ্বাস ভেঙেছে।'

আরও পড়ুন - Salman Khan: আগামী ছবিতে বড় চমক নিয়ে আসছেন সলমন খান

রাখী সবন্তের লিগাল টিম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে এবং অভিনেত্রীর দায়ের করা মামলা কতদূর এগিয়েছে, সে সম্পর্কেও জানায়। তাঁদের বক্তব্য অনুযায়ী, 'আমাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ রয়েছে। যা ওকে জামিন দেবে না। শুধুই ৪৯৮ ধারা কিংবা ৩৭৭ ধারা নয়। আদিলের বিরুদ্ধে রাখীর আরও অনেক অভিযোগ রয়েছে। প্রায় দেড় কোটি টাকার প্রতারণা করা হয়েছে। আর এটা মারাত্মক অপরাধ। আদালতে এই বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সমস্ত শুনানির পর শাস্ত কেমন হবে, তা নির্ধারণ হওয়া দরকার।'

প্রসঙ্গত, চলতি বছর সবাইকে চমকে দিয়ে বলিউড অভিনেত্রী রাখী সবন্ত জানান যে, তিনি তাঁর প্রেমিক আদিল দুরানিকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তিনি যে অনেকদিন আগেই বিয়ে করেছেন, এবং তা স্বামীর কথাতেই এতদিন গোপন রেখেছেন, সে কথাও জানান। এরপর একাধিক অভিযোগ তুলেছেন অভিনেত্রী। পাল্টা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুখ খুলেছেন আদিলও। অভিনেত্রীর দায়ের করা এফআইআরের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে আদিলকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget