এক্সপ্লোর

Animal Teaser: কখনও তিনি শান্ত, কখনও ভয়ঙ্কর, 'অ্যানিম্যাল'-এর টিজারে দেখা মিলল 'বন্য়' রণবীরের

Animal: আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'

কলকাতা: আজ রণবীরের কপূরের জন্মদিনে মুক্তি পেল 'অ্যানিম্যাল' ছবির অফিসিয়াল টিজার। ঠোঁটে জ্বলন্ত সিগারেট ! চোখে কালো রোদচশমা একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছেন রণবীর । কখনও তিনি শান্ত, কখনও ভয়ঙ্কর । দু মিনিট ছাব্বিশ সেকেন্ডের ট্রেলারে রীতিমত নজর সমস্ত লাইম লাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন রণবীর কপূর।

টিজার থেকেই স্পষ্ঠ যে, বাবা-ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি । কিন্তু, সেই বাবা-ছেলে অর্থাৎ অনিল কাপুর ও রণবীর কাপুরের সম্পর্ক একেবারেই ভাল নয় । বাবার শারীরিক ও মানসিক অত্যাচারের শিকারও হতে দেখা যাচ্ছে রণবীরকে । কিন্তু, তারপরেও, রণবীরের চরিত্রটি বিশ্বাস করে যে, তাঁর বাবা পৃথিবীর সেরা বাবা । 

ন্যাশানাল ক্রাশ' রশ্মিকা মান্দানার উপস্থিতি খুবই কম। তবে টিজার দেখে মনে হতে পারে রণবীরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কই দেখানো হয়েছে ছবিতে। তবে অভিনেত্রীর পরনে শাড়ি ও মুখে ইংরাজি ডায়লগ পছন্দ করেছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন...

স্বল্পদৈর্ঘ্যের ছবিতে কাঞ্চনা আর সুজন নীলের জুটি, ওটিটিতে পা রাখছেন পরিচালক পারমিতা

টিজারে কয়েক সেকেন্ডের জন্য পর্দায় এসেছেন ববি দেওয়াল। কিন্তু, তাঁর থেকে চোখ ফেরানো দায়। সিক্স প্যাক থেকে শুরু করে চাহনি। তাঁর উপস্থিতি নজর কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের।

উল্লেখ্য় অগাস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কেন পিছিয়ে দেওয়া হল ছবি মুক্তি? পরিচালক জানিয়েছিলে. 'আমাদের ১১ অগাস্টে ছবির মুক্তি না করানোর একমাত্র কারণ গুণগত মান। আমি আপনাদের ছবির পোস্ট প্রোডাকশনের কাজের প্রক্রিয়া বলে বিরক্ত করতে চাই না। উদাহরণ হিসেবে, ছবিতে সাতটি গান রয়েছে এবং সেই সাতটা গানকে পাঁচটি ভাষায় গুণ করলে সংখ্যাটা দাঁড়ায় ৩৫-এ। ৩৫টি গান, বিভিন্ন ধরনের গীতিকার, ভিন্ন গায়ক গায়িকার দল, সবমিলিয়ে যেমন ভেবেছিলাম তার থেকে খানিক বেশি সময় লাগবে। হিন্দিতে যেমন গুণগত মানে পৌঁছেছি, বাকি ভাষার ক্ষেত্রেও আমি তেমনটাই চাই। মুক্তির পর যেন হিন্দি ডাবিং করা তামিল ছবি বা হিন্দি ডাবিং করা তেলুগু ছবির মতো না মনে হয়। সেই কারণেই আমরা সময় নিচ্ছি। এবং এর পিছনে অন্য কোনও কারণ নেই। আপনাদের শুধু এই কথাই দিতে পারি যে ১ ডিসেম্বর আমরা শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে আসছি।' সবশেষে তিনি বলেন, '১ ডিসেম্বর এসে পড়ুন প্রেক্ষাগৃহে, রণবীর কপূরের বিশ্বরূপ দেখতে।'

আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। বাবা এবং ছেলের রসায়নের এই ছবি দর্শকের কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget