এক্সপ্লোর

Ranveer Allahbadia : রণবীরের বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক রাজনীতিক! ডেকে পাঠাতে পারে মন্ত্রক

রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পর তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রক চিন্তাভাবনা করছে রণবীরকে তলব করা হবে কি না তাই নিয়ে । পডকাস্টারকে নোটিশ জারি করা হতে পারে।

নয়াদিল্লি : ইউটিউবের জনপ্রিয় মুখ এখন বিতর্কের শীর্ষে। রোস্ট শো ইন্ডিয়া'স গট ল্যাটেন্টে করা একটি মন্তব্যের জেরে একেবারে সমালোচনার ঝড়ের মুখে পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া। নেটিজেনরা তো বটেই, তীব্র সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলেও। এমন মন্তব্যের জেরে বিপাকে পড়ে অবশেষে নিজেই ক্ষমা চেয়েছেন রণবীর। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রণবীরের মন্তব্য-বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে সংসদেও। 

রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পর তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রক চিন্তাভাবনা করছে রণবীরকে তলব করা হবে কি না তাই নিয়ে । পডকাস্টারকে নোটিশ জারি করা হতে পারে। প্রয়োজনে ইউটিউবারকে প্যানেলের সামনে হাজিরা দিতে বলা হতে পারে।                    

শিবসেনার(ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী এই বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কৌতুকের নামে কোনও অশ্লীল ভাষা ব্যবহার করাকে মেনে নেওয়া যায় না। সভ্যতার সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়। একটি প্ল্যাটফর্ম পাওয়া মানে যা খুশি তাই বলা যায় না। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি বিষয়টি উত্থাপন করতে চান বলে জানিয়েছেন। 

ইন্ডিয়া'স গট ল্যাটেন্টে  রণবীরের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি জানান দুই ইউটিউবার , কৌতুক অভিনেতা ও প্যানেলে থাকা অন্যান্যদের বিরুদ্ধে রাজ্যপুলিশ এফআইআর দায়ের করেছে। 

এরই মধ্যে মুম্বইতে রণবীরদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় রণবীরের ফলোয়ারের সংখ্যা বিরাট । ইনস্টাগ্রামে ৪.৫ মিলিয়ন ফলোয়ার , ১.০৫ কোটি ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

রণবীর সোশ্যাল মিডিয়া  প্ল্যাটফর্মে বিয়ারবাইসেপস নামে পরিচিত। ইতিমধ্যেই তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি জানান, প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে । কিন্তু প্রত্যেকেরই সীমা আছে।  যদি কেউ তা লঙ্ঘন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। 

এরই মধ্যে বিয়ারবাইসেপস রণবীর সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর মন্তব্যের জন্য। তিনি এক প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, "তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখবে, নাকি একবার তাতে যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দেবে?" এই মন্তব্য সামনে আসার পরই সমালোচনার ঝড় বয়ে যায়।               

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget