এক্সপ্লোর

Raqesh Bapat: শমিতার সঙ্গে বিচ্ছেদের পর ট্রোলের শিকার, অবশেষে মুখ খুললেন রাকেশ

Raqesh-Shamita Breakup: শমিতা শেট্টির সঙ্গে সম্পর্ক ছেদের পর ট্রোলের মুখে পড়তে হয় রাকেশ বাপাতকে। অবশেষে ট্রোলারদের উদ্দেশে মুখ খুললেন তিনি।

মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss) থেকে শুরু হয় সম্পর্ক। 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পরও সম্পর্ক একইরকম ছিল শমিতা শেট্টি (Shamita Shetty) এবং রাকেশ বাপাতের (Raqesh Bapat)। কিন্তু আচমকাই ছন্দপতন। দুই তারকার সম্পর্ক ছেদ হয়। শমিতা শেট্টির সঙ্গে সম্পর্ক ছেদের পর ট্রোলের মুখে পড়তে হয় রাকেশ বাপাতকে। অবশেষে ট্রোলারদের উদ্দেশে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন - Samantha Prabhu: এবার বলিউড ছবিতে সামান্থা? বিপরীতে কোন সুপারস্টার?

শমিতা শেট্টি এবং রাকেশ বাপাতের সম্পর্কে যে ফাটল ধরেছে, তা খানিকটা টের পাওয়া যাচ্ছিল বলিউডের আনাচে কানাচে কান পাতলেই। একটি পোর্টালে তাঁদের সম্পর্কে বিচ্ছেদের খবর প্রকাশিতও হয়। যদিও তখন দুই তারকাই নিজেদের - নিজেদের মতো করে বিবৃতি দিয়ে জানান যে, তাঁদের সম্পর্কে কোনওরকম সমস্যা হয়নি। এবং অনুরাগীদের অনুরোধ করেন যে, তাঁরা যেন গুজবে কান না দেন। এরপরও বেশ কিছুদিন ভালোই চলছিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই তারকাই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করছিলেন। কিন্তু সাম্প্রতিক যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে যে, দুই তারকার ব্রেকআপ হয়েছে। যদিও রাকেশ কিংবা শমিতা, কারও পক্ষ থেকেই অফিশিয়ালি তা জানান হয়নি। সোশ্যাল মিডিয়ায় রাকেশকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ট্রোলারদের জবাব দিয়েছেন। 

রাকেশের জবাব-

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রাকেশ বাপাত লিখেছেন, 'কে কাকে ডেট করছে? কে কার সঙ্গে প্রতারণা করছে? কে কী পরছে? কার পরিবার ভালো কার খারাপ? কে কার পাশে দাঁড়াচ্ছে? বনাম, আমি এই গোটা দুনিয়ার জন্য কী করছি? অন্য মানুষকে সাহায্য করার জন্য আমার আর আমার নিজের পরিবারের কী পরিকল্পনা রয়েছে? আমার পরবর্তী লক্ষ্য কী? কীভাবে আমি সঞ্চয় করব আর কোনও কিছুতে বিনিয়োগ করব? আমি এখন কী শিখছি? আমার আর কী শেখা বাকি রয়েছে? কীভাবে আমি নিজেকে আরও উন্নত করতে পারি? আমরা কি আমাদের কথাবার্তাগুলো এভাবে বদলাতে পারি না? যদি তোমরা আমাকে ভালোবাসো,তাহলে এগুলো করে দেখো।'

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget