এক্সপ্লোর

Celebrity Wedding: চারহাত এক হল বিজয়-রশ্মিকার, ‘তোমাকে নিয়ে লিখতে পারি বই’, প্রিয় ‘বিজু’কে লিখলে নায়িকা, রূপকথার বিয়ের ছবি প্রকাশ্যে

Rashmika Mandanna-Vijay Deverakonda Wedding Photos: ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন রশ্মিকা এবং বিজয়।

মুম্বই: সব জল্পনার অবসান। চার হাত এক হয়ে গেল বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার। প্রেম নিয়ে এতদিন রাখঢাক করলেও, বিয়ের খবর জানাতে গিয়ে বুক ঠুকে ‘স্বামী’র সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন নায়িকা। সত্য়িকারের ভালবাসা কাকে বলে, বিজয়ই তাঁকে শিখিয়েছেন বলে জানিয়েছেন। রশ্মিকার সঙ্গে বিয়ের ছবি দিয়েছেন বিজয়ও। তাঁর আবেগঘন পোস্টও নজর কেড়েছে সকলের। (Rashmika Mandanna-Vijay Deverakonda Wedding Photos)

ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন রশ্মিকা এবং বিজয়। কোথাও বিজয়ের মুখে ঠোঁট ছুঁইয়ে রয়েছেন নায়িকা, কোথাও আবার পরস্পরের আলিঙ্গনবদ্ধ তাঁরা। ওই ছবি পোস্ট করে নিজের সমস্ত আবেগও উজাড় করেন দেন রশ্মিকা। লেখেন, ‘আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার স্বামী, বিজয় দেবরকোন্ডা’। (Celebrity Wedding)

দীর্ঘ পোস্ট বিজয়কেই উৎসর্গ করেন রশ্মিকা। লেখেন লেখেন,---

‘সেই পুরুষ, যে আমাকে সত্যিকারের ভালবাসা শিখিয়েছে, 

সেই পুরুষ যে শান্তির অনুভূতি কী, দেখিয়েছে আমাকে!

সেই পুরুষ, যে আমাকে বলে, বড় স্বপ্ন দেখা একেবারে সঠিক

এবং লাগাতার বলে গিয়েছে সব অর্জনের ক্ষমতা আছে আমার

যা আমি পর্যন্ত কখনও কল্পনা করতে পারিনি!

সেই পুরুষ, যে কখনও লোকে দেখছে বলে আমাকে নাচতে বাধা দেয়নি…

সেই পুরুষ, যে আমাকে দেখিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার বিকল্প নেই,

এবং বিশ্বাস করুন এই পুরুষটিকে নিয়ে বই লিখতে পারি আমি!

আমি আজ এই নারী হতে পেরেছি কারণ তুমি আমাকে আজকের এই নারী করে তুলেছো!

আমি সত্যিই আশীর্বাদধন্য! বিজু, তোমার প্রতি অনুভূতি ভাষায় প্রকাশ করতে গিয়ে সর্বদাই শব্দ কম পড়ে যায়। আমি বরাবরই একথা বলেছি তোমাকে! 

কিন্তু তুমি জানো, আমার সব কৃতিত্ব, লড়াই, সুখ, দুঃখ, আনন্দ, জীবন…এখন সবের অর্থ বুঝতে পারছি…কারণ তুমি আছো…সব দেখছো…আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়! তোমার স্ত্রী হতে পেরে উত্তেজনা অনুভব করছি! তোমার স্ত্রী, তোমার স্ত্রী হিসেবে ডাকা হবে আমাকে। এখন উদযাপনের সময়। ভালবাসি তোমাকে’।

অন্য দিকে বিজয় লেখেন, ‘একদিন খুব মিস করছিলাম ওকে।

এত মিস করছিলাম যে মনে হল, ও থাকলে দিনটা ভাল যেত। 

উল্টো দিকে বসে থাকলে খাবার আরও সুস্বাদু মনে হতো। 

ও পাশে থাকলে শরীরচর্চায় হয়ত শাস্তি মনে হতো না, আরও আনন্দদায়ক হতো।

মনে হচ্ছিল, ওকে চাই আমার- যেখানেই থাকি না কেন, ওই আশ্রয়-শান্তি অনুভব করতে চেয়েছিলাম

তাই নিজের প্রিয় বন্ধুকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম’।

রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজয় এবং রশ্মিকা। মালাবদলের সময় তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। বিয়েতে অনামিকা খন্নার নকশা করা শাড়ি পরেছিলেন রশ্মিকা। সোনার গয়নায় ঢাকা ছিল গা। বিশেষ করে তাঁর গলার নেকলেস, বাজুবন্ধ, চিকলি এবং বড় আকারের ঝুমকো নজর কেড়েছে সকলের। বিজয়ও রাজকীয় সাজে বিয়ের মণ্ডপে উপস্থিত হন। আইভরি ধুতির উপর সিঁদুররঙা অঙ্গবস্ত্র পরেছিলেন তিনি। কানে দুল ছিল তাঁর, কোমরে ছিল কোমবরবন্ধ। হলায় নেকলেস, হাতে ব্রেসলেটও পরেছিলেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget