এক্সপ্লোর

উৎসব ঘোরাল গল্পের মোড়, রথযাত্রায় কী করলেন শ্যামা, মিঠাই আর অপু?

আজ রথযাত্রা। বাস্তবজীবনের পাশাপাশি উৎসবের ছোঁয়া লাগল ছোটপর্দাতেও। ধারাবাহিক 'কৃষ্ণকলি', 'অপরাজিতা অপু' আর 'মিঠাই'-এর গল্পে সম্প্রচারিত হল বিশেষ পর্ব। সেটেই উৎসবের আনন্দে মাতলেন তারকারা। 

কলকাতা: আজ রথযাত্রা। বাস্তবজীবনের পাশাপাশি উৎসবের ছোঁয়া লাগল ছোটপর্দাতেও। ধারাবাহিক 'কৃষ্ণকলি', 'অপরাজিতা অপু' আর 'মিঠাই'-এর গল্পে সম্প্রচারিত হল বিশেষ পর্ব। সেটেই উৎসবের আনন্দে মাতলেন তারকারা। 

কোভিড সতর্কতায় এবারও ছন্দহীন  পুরীর রথ। ভক্তশূন্যকার্যত ফাঁকা রাস্তায় গড়ায় রথের চাকা। প্রথা মেনে যাবতীয় আচার পালন হলেও, চেনা ছন্দ দেখা গেল না নীলাচলে। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।ঝকঝকে রোদ্দুর। বঙ্গোপাসাগরের ভেজা বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। প্রকৃতি সমস্ত আয়োজন করে রাখলেও করোনাকালে অচেনা ছবি পুরীর। দুনিয়ার নজর কাড়ত পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। তিল ধারনের ঠাঁই থাকত না। একবার রথের রশি ছোঁওয়ার জন্য ভক্তদের মধ্যে পড়ে যেত হুড়োহুড়ি। কিন্তু করোনা আবহে সেই রঙিন ক্যানভাসে এখন শুধুই শূন্যতা!

তবে বিষন্ন রইল না ছোটপর্দার ক্যানভাস। চিত্রনাট্য মেনে নিখিলের শুভকামনায় পরিবারে রথযাত্রায় বিশেষ পুজোর আয়োজন করলেন পর্দার শ্যামা। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মাতলেন। শ্যুটিং সেটেও যেন খুশির আমেজ, কাজের মধ্যেই উৎসব পালন করলেন তারকারা।

অন্যদিকে রথযাত্রায় উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে বিবাদ মেটালেন 'অপরাজিতা অপু' ধারাবাহিকের নায়িকা অপু ওপফে পর্দার অপরাজিতা। আউটডোর শ্যুটিং, সাজানো রথ, খুশির আমেজ সেট জুড়ে। সম্প্রচারিত হল ১ ঘণ্টার বিশেষ এপিসোড।

গল্পের মোড় ঘুরল রথযাত্রার উৎসবকে ঘিরে। মিঠাই ধারাবাহিকে চমক রইল রথযাত্রার দিন। রথযাত্রা পালিত হল মোদক বাড়িতেও। সেখানেই পরিবারের কর্তা রুদ্র-র সঙ্গে ফের মিঠাইয়ের বিয়ের কথা ঘোষণা করলেন। সঙ্গে সঙ্গে ‘দাদাই’-এর কথার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের স্ত্রী হিসেবে মিঠাইকে আরও এক বার সবার সামনে স্বীকার করলেন সিদ্ধার্থ। তারপর? উত্তর লুকিয়ে ধারাবাহিকের বিশেষ পর্বে।

শুধু তাই নয়, গোটা দিন ধরেই রইল রথযাত্রার বিশেষ উৎসব। দেখানো হল রথযাত্রার সরাসরি সম্প্রচারও। আলোচনায় অংশ নিয়েছেন ইমন চক্রবর্তী অঙ্কিতা, সমদীপ্ত, দুর্নিবার এবং অর্ক। সব মিলিয়ে রথযাত্রার উৎসবে মাতোয়ারা ছোটপর্দা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget