এক্সপ্লোর

ওম পুরীর স্মরণীয় সব অভিনয়

মুম্বই: শুধু বলিউডেই নয়, বাংলা সহ আঞ্চলিক ছবি, হলিউড ও ইউরোপীয় ছবিতেও একইভাবে সফল ওম পুরী। টেলিভিশনেও সমানভাবে ঝলকেছে তাঁর প্রতিভা। জেনে নেওয়া যাক, তেমনই কিছু ছবির কথা, যেগুলি সমৃদ্ধ করেছিলেন তিনি। ‘আক্রোশ’- মুক্তি পায় ১৯৮০-তে। গোবিন্দ নিহালনি পরিচালিত প্রথম ছবি। এতে ওম পুরী এক গরিব চাষীর ভূমিকায়, যিনি নিজের স্ত্রীর খুনে অভিযুক্ত। গোটা ছবিতে তিনি কথা বলেন শুধু ফ্ল্যাশব্যাকে। ছবির শেষে নিজের সদ্যকিশোরী বোনকে খুন করেন তিনি, যাতে স্ত্রীর মত তাঁকে না ক্ষমতাবানদের হাতে ধর্ষিত হতে হয়। আর তারপরই তাঁর আকাশ ফাটিয়ে চিৎকার। ‘ভবানী ভবাই’- ১৯৮০-র এই ছবি পরিচালনা করেন কেতন মেহতা। ছবিতে গরিব এক কথকের চরিত্রে ছিলেন ওম পুরী। মুখ্য চরিত্রে ছিলেন স্মিতা পাটিল ও নাসিরুদ্দিন শাহ। ‘আরোহণ’- এটি ৮২-র ছবি, পরিচালনায় শ্যাম বেনেগাল। নক্সালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে এগোয় গল্প। সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধে নেমে জেলে যেতে হয় কৃষক ওম পুরীকে। এই ছবির জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান। ‘অর্ধসত্য’- ১৯৮৩। পরিচালনায় গোবিন্দ নিহালনি। বম্বে পুলিশের এক আদর্শবাদী সাব ইন্সপেক্টরের চরিত্রে ছিলেন ওম পুরী। নিজের চারপাশের দুর্নীতির সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেন তিনি। এই ছবির জন্যও ওম জাতীয় পুরস্কার পান। ‘জানে ভি দো ইয়ারোঁ’- ১৯৮৩-তেই মুক্তি পায় কুন্দন শাহ পরিচালিত এই ছবি। নিয়মভাঙা এই ছবি সর্বকালের ক্লাসিকের মর্যাদা পায়। বরাবর সিরিয়াস চরিত্রে অভিনয় করা ওম পুরী এতে কমিক চরিত্র করেন। দুর্নীতিগ্রস্ত জমি বাড়ির দালাল আহুজার ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘মির্চ মশালা’- ১৯৮৭। কেতন মেহতার এই ছবিতে সবকটি মুখ্য চরিত্র ছিল তথাকথিত প্যারালাল সিনেমার শ্রেষ্ঠ শিল্পীদের দখলে। নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিল, দীনা পাঠক, ওম পুরী ও রত্না পাঠক শাহ। ওম পুরী এই ছবিতে এক মশলা কারখানার বৃদ্ধ রক্ষকের ভূমিকায় অভিনয় করেন, কারখানা কর্মী এক যুবতীকে রক্ষা করতে গিয়ে যাঁর প্রাণ যায়। ‘সিটি অফ জয়’-সিটি অফ জয় উপন্যাসের ভিত্তিতে নির্মিত হয় এই ইংরেজি ছবি। হাজারি পাল নামে এক চাষীর চরিত্রে ছিলেন ওম পুরী, যিনি বেশি রোজগারের সন্ধানে পাড়ি জমান কলকাতায়। ‘ইন কাস্টডি’- ১৯৯৩-র এই ছবিতে ওম পুরী ছিলেন এক অধ্যাপকের ভূমিকায়। যিনি কলেজে পড়ান হিন্দি কিন্তু মনে প্রাণে ভালবাসেন উর্দুকে। ‘ইস্ট ইজ ইস্ট’- ৯৯-র এই ছবিতে তিনি ছিলেন প্রথম প্রজন্মের পাকিস্তানি জাহিদ খানের ভূমিকায়, যিনি লন্ডনে থাকেন, বিয়ে করেছেন এক ব্রিটিশ মহিলাকে। নিজের পুরনো ধ্যানধারণা ও ছেলেমেয়েদের আধুনিকতা- এই দুয়ের সমতা রক্ষার চেষ্টা করেন তিনি। ‘দ্য হান্ড্রেড-ফুট জার্নি’- ২০১৪-র এই ছবিতে এমন এক পরিবারের কর্তার ভূমিকায় অভিনয় করেন ওম পুরী, যারা ভারত থেকে ফ্রান্সে পাড়ি দেয়। সেখানে এক রেস্তোঁরা খোলে তারা, তা থেকে বাধে অশান্তি।

সেরা শিরোনাম

C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু

ভিডিও

CPIM in Jalpaiguri : CPIM-এর কার্যালয়ের অগ্নিসংযোগের ঘটনা! কাঠগড়ায় BJP | #abpananda
Dengue Spike in Bengal : কতজন পজ়েটিভ? হাসপাতালে ভর্তি কতজন? ডেঙ্গি নিয়ে সতর্ক স্বাস্থ্যভবন
Durga Puja: আগে থিমপুজো এবং মা দুর্গার প্রতিমা নিয়ে হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের। এবার আমিষ বিতর্ক
Durga Puja 2026: পুজোয় আমিষ খাওয়ার জন্য বাঙালিকে 'ভণ্ড' বলে আক্রমণ করলেন বাগেশ্বর বাবা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৭.০৯.২০২৬)পর্ব ২: পুজোর আগে বড় ঘোষণা সরকারের, বন্ধ করা হল DJ-র তাণ্ডব। '১৩ টা গুরুত্বপূর্ণ সড়ক আটকে কোনও পুজো নয়'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Embed widget