এক্সপ্লোর

সরলতার সুযোগ নিয়ে রিয়াকে ফাঁসানো হয়েছে, ক্ষুব্ধ আলিয়ার মা সোনি রাজদান

আলিয়া ভট্টের মা সোনি রাজদান বলেন, রিয়ার সিনে জগতে উজ্জ্বল ভবিষ্যৎ না হওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছি না। তাঁর কথায়, রিয়ার জেলে যাওয়ার ঘটনা ভাল করে বুঝিয়ে দিয়েছে কে বা কারা তাঁকে সেখানে পাঠিয়েছিল।

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর শিরোনামে উঠে আসেন তিনি। মাদক যোগে নামও জড়িয়েছে তাঁর। এবার সেই রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ালেন আলিয়া ভট্টর মা। অভিনেত্রীর জীবন সংবাদমাধ্যম নষ্ট করে দিয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন গয়না ডিজাইনার ফারহা খান আলি-ও। আলিয়া ভট্টের মা সোনি রাজদান বলেন, রিয়ার সিনে জগতে উজ্জ্বল ভবিষ্যৎ না হওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছি না। তাঁর কথায়, রিয়ার জেলে যাওয়ার ঘটনা ভাল করে বুঝিয়ে দিয়েছে কে বা কারা তাঁকে সেখানে পাঠিয়েছিল। রিয়ার সরলতার সুযোগ নিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে। কেন তাহলে আপনি ওঁর সঙ্গে কাজ করবেন না? আমার বিশ্বাস ভাল কাজ করবে রিয়া। উল্লেখ্য, সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, ২০২১ এই ফের বড় পর্দায় ফিরবেন তিনি। রুমি জাফরির 'চেহরে' ছবিতে ফের রিয়াকে দেখা যাবে। গত বছর ১৪ জুন মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। বান্দ্রার অ্যাপার্টমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পবিত্র রিশতার তারকার মৃত্যুতে কম জলঘোলা হয়নি। সুশান্তর মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিংহ। রিয়ার বিরুদ্ধে তিনি আর্থিক প্রতারণা, আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন। রিয়া ছাড়াও তাঁর বাবা, মা, ভাই-সহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিহার সরকারের সুপারিশ মেনে সুশান্তের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। পাশাপাশি মাদক যোগের বিষয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ সুশান্তের বাড়ির কর্মীদের মাদক মামলায় গ্রেফতার করা হয়। তবে রিয়া এবং সৌভিক জামিনে মুক্তি পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget