এক্সপ্লোর

ট্রোলের শিকার, ট্যুইটার অ্যাকাউন্ট লক করলেন অভিনেত্রী রিচা চড্ডা

রিচার ট্যুইটার হ্যান্ডলে প্রায় ৫৪১.৯ হাজার ফলোয়ার রয়েছে। কিন্তু হঠাৎই মঙ্গলবার সকালে দেখা যায় তাঁর সেই প্রোফাইল লক হয়ে রয়েছে। প্রোফাইলে দেখা যায় লেখা, 'এই ট্যুইটগুলি প্রোটেক্টেড।'

নয়াদিল্লি: বিভিন্ন তারকাই সোশ্যাল মিডিয়া অ্যাপ 'ট্যুইটার'-এ বেশ সক্রিয়। নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট থেকে শুরু করে বিভিন্ন খবরের আপডেট, সবই তাঁরা পোস্ট করেন ট্যুইটারে। অন্যদিকে একেবারে উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী রিচা চড্ডা। সম্প্রতি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন অভিনেত্রী, এবং একইসঙ্গে নিজের ফোন থেকে অ্যাপটি ডিলিটও করে দিয়েছেন তিনি। তাঁর মতে ট্যুইটার 'খুব টক্সিক' ("too toxic")।

রিচার ট্যুইটার হ্যান্ডলে প্রায় ৫৪১.৯ হাজার ফলোয়ার রয়েছে। কিন্তু হঠাৎই মঙ্গলবার সকালে দেখা যায় তাঁর সেই প্রোফাইল লক হয়ে রয়েছে। প্রোফাইলে দেখা যায় লেখা, 'এই ট্যুইটগুলি প্রোটেক্টেড। কেবলমাত্র অ্যাপ্রুভড ফলোয়াররাই রিচা চড্ডার ট্যুইট দেখতে পাবেন। অ্যাকসেসের অনুরোধ পেতে, ফলোয় ক্লিক করুন।'


ট্রোলের শিকার, ট্যুইটার অ্যাকাউন্ট লক করলেন অভিনেত্রী রিচা চড্ডা

 

 

রিচা চড্ডা মঙ্গলবার সকালেই তাঁর ট্যুইটার হ্যান্ডলে ঘোষণা করেন তিনি এই অ্যাপটি তাঁর ফোন থেকেও ডিলিট করে দিয়েছেন। তিনি লেখেন, 'অ্যাপটি আমার ফোন থেকে ডিলিট করে দিচ্ছি। খুবই টক্সিক। বাই।'

এমন করার কারণ কী? রিচা চড্ডার আপাতত সম্পর্কে রয়েছেন অভিনেতা আলি ফজলের সঙ্গে। এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন, কবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হবে। এই প্রশ্নের মুখের ওপর জবাব দেন অভিনেত্রী। সেই থেকেই সমস্যার সূত্রপাত।

এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, এক নেটিজেন হিন্দিতে অভিনেত্রীকে প্রশ্ন করেন, 'আপনার কবে বিবাহ বিচ্ছেদ হবে? বলুন আমাদের। কারণ আমির খানের মতোই, আপনার বিয়েও বেশিদিন টিকবে না।'

এই কথার উত্তরে অভিনেত্রী হিন্দিতেই লেখেন, 'আমার কথা ভুলে যান, আপনি কি রেগে যাচ্ছেন কারণ এখনও কেউ আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেননি? আপনার ক্ষেত্রে, নিশ্চয়ই মেয়েটিই পণ চেয়েছিল। না আপনার সৌন্দর্য আছে না বুদ্ধি, এবং আপনি গরিবও।' এরপর তিনি লেখেন, 'আপনার মা নিশ্চয়ই এলপিজি ছেড়ে উনুনে রান্না করছেন। আন্টি আপনাকে প্রণাম। কিন্তু এ কেমন খারাপ মানুষকে পৃথিবীতে এনেছেন? এই নিষ্কর্মা, খারাপ মানুষ শুধুমাত্র এখানেই কথা বলার সাহস পায়।' 

সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget