এক্সপ্লোর

'শারীরিক পরিবর্তন হলেও তুমি সুন্দর', বার্তা ঋতাভরীর

পরপর দুটো বড় অসুস্থতা, অস্ত্রোপচার, আবার তার মধ্যেই কাজ চালিয়ে যাওয়া। সময়টা নেহাত সহজ ছিল না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জন্য।

কলকাতা: পরপর দুটো বড় অসুস্থতা, অস্ত্রোপচার, আবার তার মধ্যেই কাজ চালিয়ে যাওয়া। সময়টা নেহাত সহজ ছিল না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর জন্য। কিন্তু তারপরেও চেহারার বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'এফআইআর'। অসুস্থতা নিয়েই একাধিক বিজ্ঞাপনী সংস্থার জন্য শ্যুটিং করেছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই নিজের মনের কথা তুলে ধরলেন নায়িকা।

ঋতাভরী চক্রবর্তী ফিটনেস ফ্রিক। ঋতাভরী চক্রবর্তী স্পষ্টবক্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বস্ত্র বিপণী সংস্থার জন্য করা বিজ্ঞপনের ঝলক তুলে ধরেছেন তিনি। সেইসঙ্গে লিখেছেন, 'এই বিজ্ঞাপনটা আমি আমার দ্বিতীয় সার্জারির পরে শ্যুট করেছিলাম। আর শরীর নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। যে সমস্ত মহিলারা তাঁদের শারীরিক পরিবর্তন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তাঁদের বলছি, তুমি সুন্দর। আর বাকি সমস্ত মানষ, যাঁরা আমায় ভালোবেসেছেন, তাঁদের ধন্যবাদ।'

পুজোয় মুক্তি পাচ্ছে ঋতাভরীর নতুন ছবি 'এফআইআর'। নতুন ছবি নিয়ে আগ্রহী নায়িকাও। একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবির ছোট ছোট ঝলক ভাগ করে নিয়েছেন ঋতাভরী। তবে পোস্টার থেকে শুরু করে ট্রেলার, রহস্য ও রোমাঞ্চে ভরা ঋতাভরীর নতুন ছবি। 'এফআইআর' ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম এশা চক্রবর্তী।

অন্যদিকে আপাতত কোচিতে রয়েছেন ঋতাভরী। অমিতাভ বচ্চনের সঙ্গে এই প্রথম পর্দা ভাগ করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উচ্ছাস প্রকাশও করেছেন ঋতাভরী। শুধু এই নয়, আপাতত একাধিক বিজ্ঞপনী শ্যুটে ব্যস্ত টলিউডের অভিনেত্রী।

কেবল অভিনয় নয়, শারিরীক অসুস্থতার চ্যালেঞ্জ নিয়েই পড়াশোনা চালিয়ে গিয়েছেন ঋতাভরী। কিছুদিন আগেই 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে 'অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম' বিষয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন ঋতাভরী। হাসপাতালের বিছানায় বসেও অনলাইনে ক্লাস করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর লেখায় উঠে এসেছিল সেইসব কঠিন সময়ের কথা। সব পেরিয়েও, নিজের জায়গায় নিজেকে সেরা প্রমাণ করেছিলেন ঋতাভরী।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget