এক্সপ্লোর

'তুমি সবার অনুপ্রেরণা', জন্মদিনে প্রসেনজিৎকে লিখছেন ঋতুপর্ণা

'তুমি বাংলা ছবির একজন আইকন ও শক্তি।' এই বার্তা যাঁর উদ্দেশে লেখা তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাঁর জন্মদিন। আর এই পোস্টের লেখিকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

কলকাতা: 'তুমি বাংলা ছবির একজন আইকন ও শক্তি। ইন্ডাস্ট্রিতে আরও যশ হোক, উন্নতি করো। তুমি সবার অনুপ্রেরণা। শুভ জন্মদিন। শুভেচ্ছা' ট্যুইটারের দেওয়ালে ঝলমল করছে এই বার্তা। এই বার্তা যাঁর উদ্দেশে লেখা তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাঁর জন্মদিন। আর এই পোস্টের লেখিকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

আজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে অনুরাগী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা তাঁর প্রোফআইল ভাসালেন শুভেচ্ছাবার্তায়। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা। সেই ভীড়ে সবার থেকে আলাদা হয়েও রয়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের শুভেচ্ছা।

আপাতত একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে 'শেষ পাতা' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক। একজন বৃদ্ধের ভূমিকায় প্রিয় অভিনেতাকে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। নিজের লুক প্রকাশ করে চমক দেন অভিনেতা নিজেই। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। এই ছবিতে রয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ও।

অন্যদিকে আরও একটি নতুন ছবির কাজে হাত দিয়েছেন প্রসেনজিৎ। নাম, সাজঘর। তবে এই ছবিতে তাঁর বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও পাকা হয়নি।

১৯৮৬ সালের 'অমর সঙ্গী' ছবি যেন খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল প্রসেনজিৎ। সেই ছবির 'চিরদিনই তুমি যে আমার' গানটা ছাড়া প্রসেনজিৎ হয় না, এমনটাই মনে করেন নায়ক। কিশোর কুমারের জন্মদিনে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, '৩৫ বছর পরে এখনও চারিদিকে ভাইরাল হয়ে আছে কিশোর কুমারের 'চিরদিনই তুমি যে আমার'। বাংলার বাইরে এখনও অনেকে এই গানটিই গান। আমার সোশ্যাল মিডিয়ায় এখনকার নতুন প্রতিভারাও এই গান গাইছে। ওই গানটা আর প্রসেনজিৎতে শুরুর কাজ অমরসঙ্গী আজীবন জুড়ে থাকবে। আমি 'গুরুকে জানাই প্রণাম' নামে পর পর ৩ বছর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কেবলমাত্র কিশোর কুমারকে সম্মান জানানোর জন্য। ওনাকে উদযাপন করার জন্য। উনি মারা যাওয়ার ২৫ বছর পরেও কিশোর কুমারকে নিয়ে আজও একই রকম পাগলামো। উনি সবসময় আমার কাছে চিরনতুন থাকবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget