এক্সপ্লোর

শাড়ি পরে শাঁখ বাজাচ্ছেন রুদ্রনীল! অভিনেতার ছবি দেখে অবাক নেটদুনিয়া

বাদামি পাঞ্জাবির ওপর জহর কোট, তার ওপর জড়ানো নীল রঙের শাড়ি! কপালে টিপ, চোখে চশমা! এ কেমন সাজ রুদ্রনীল ঘোষের! সোশ্যাল মিডিয়ায় প্রযোজন রানা সরকারের শেয়ার করা ছবি দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের। 

কলকাতা: বাদামি পাঞ্জাবির ওপর জহর কোট, তার ওপর জড়ানো নীল রঙের শাড়ি! কপালে টিপ, চোখে চশমা! এ কেমন সাজ রুদ্রনীল ঘোষের ( Rudranil Ghosh )! সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকারের শেয়ার করা ছবি দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের। 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ছবি শেয়ার করে নেন রানা সরকার। সূত্রের খবর 'ভজহরি মান্না' নামে একটি রান্নার শো নিয়ে আসছেন প্রযোজক রানা সরকার। এই রান্নার শোতে হাজির থাকবেন বিভিন্ন তারকারা। কেবল রুপোলি পর্দায় নয়, রাজনৈতিক জগত থেকে শুরু করে খেলার ময়দান, সব দুনিয়া থেকেই লোকজন আসবে এই রান্নার শো-তে। পছন্দের রান্না করা থেকে শুরু করে সেই রান্নার সঙ্গে থাকা বিভিন্ন স্মৃতির কথাও ভাগ করে নেবেন তারকারা। 

তবে ছবিতে স্পষ্ট, এই শ্যুটিংয়ের জন্য কোনও সেট তৈরি হবে না। খোলা আকাশের নিচেই হবে এই শ্য়ুটিং। রানা সরকার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লিখেছেন,  রুদ্রনীল শাশুড়ি আর তাঁর বউমা প্রতীক সেন। রান্নার অনুষ্ঠানে এই অবতারেই দেখা যাবে টলিউডের দুই অভিনেতাকে। সেট থেকেই ছবি শেয়ার করেন প্রযোজক রানা সরকার।

প্রযোজকের শেয়ার করা ছবিতে কেবল রুদ্রনীল নয়, তার পাশে দেখা গেল প্রতীক সেনকেও। তিনিও সেজেছেন গোলাপি শাড়িতে। তাঁর মাথায় ঘোমটাও। তবে ঘোমটার আড়ালে দেখা যাচ্ছে পুরুষালি গোঁফও। তবে তাতে থোড়াই কেয়ার। গ্রাম্য মেয়ের ঢঙে মুখে আঁচল ধরে রেখেছেন তিনি।   

সামনেই মুক্তি পাচ্ছে রুদ্রনীল ঘোষের নতুন ছবি আবার 'বছর ২০ পর'। এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন রুদ্রনীল। নির্বাচনের সময় প্রচার ও দলীয় কাজে ব্যস্ত থাকার ফলে নতুন কোনও ছবিতে কাজ করেননি তিনি। কাজ হাতও নেননি। জানিয়েছিলেন, নির্বাচনী ব্যস্ততা মিটলেই ফের রুপোলি পর্দায় ফিরবেন তিনি। কারণ অভিনয়ই তাঁর পেশা ও ভালোবাসা। সেই কথা রেখেই 'আবার বছর ২০ পর'-এর গল্প বলতে পর্দায় ফিরছেন রুদ্রনীল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget