এক্সপ্লোর

কোভিড পরিস্থিতিতে অর্থ সাহায্যের জন্য বিনা পারিশ্রমিকে অনলাইন কনসার্ট করছেন রূপম

কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ফের টিম রূপম ইসলাম। বাড়িতে বসেই রূপম ইসলামের কনসার্টের আনন্দ উপভোগ করার সুযোগ দিচ্ছে  ইনসাইডার ডট ইন-এর ওয়েবসাইট। টিকিটের সমস্ত টাকা দান করা হবে কোভিড রিলিফ ফান্ডে।

কলকাতা: কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ফের টিম রূপম ইসলাম। বাড়িতে বসেই রূপম ইসলামের কনসার্টের আনন্দ উপভোগ করার সুযোগ দিচ্ছে  ইনসাইডার ডট ইন-এর ওয়েবসাইট। টিকিটের সমস্ত টাকা দান করা হবে কোভিড রিলিফ ফান্ডে।

আজ রাত সাড়ে আটটায় একক অনুষ্ঠানে থাকবেন রূপম ইসলাম। শোনাবেন দর্শকদের পছন্দের গান। রূপম বলছেন, 'যখন মুখোমুখি অনুষ্ঠান করার সুযোগ আসবে তখন অবশ্যই সবকিছু অন্যরকম হবে। কিন্তু এই সময়টা স্বাভাবিক নয়। আমরা কোভিডের সঙ্গে লড়াই করছি। তার ওপর ইয়াসের ধ্বংসলীলা। আমাদের ছেলে মেয়েরা সবাই কাজ করছে। এই পরিস্থিতিতে আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে তাঁদের সাহায্য করার সেই ভাবনা থেকেই একক অনুষ্ঠান রূপমের।' অনুষ্ঠানে পরিচিত গান ছাড়াও অনেক অপ্রকাশিত গানও থাকবে রূপমের। তবে এই অনুষ্ঠানের জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না রূপম। গোটা অনুষ্ঠানের সমস্ত টাকাই যাবে কোভিড রিলিফ ফান্ডে।

তবে এই প্রথম নয়, এর আগেও কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকেছেন রূপম। কোভিড আক্রান্ত পরিবার ও অসুস্থ মানুষদের বাড়িতে প্রয়োজনীয় খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল তাঁর টিম। রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত এবিপি লাইভকে বলেছিলেন, 'সম্প্রতি আমার এক বন্ধুর পরিবার করোনা আক্রান্ত হয়েছিল। সেই সময় তাঁদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিল আমাদের ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’-এর ছেলেমেয়েরা। তখনই বুঝতে পারি এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি মানুষের পাশে দাঁড়ানো। মাথায় আসে, এই সাহায্যটাকে যদি বৃহত্তর স্বার্থে কাজে লাগানো যায়।' রূপসা যোগ করেন, 'এই পরিস্থিতিতে খুব জরুরি বেড আর অক্সিজেন। কিন্তু আমরা সরাসরি সেই ব্যবস্থাটা করতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রচুর নম্বর শেয়ার হচ্ছে। কিন্তু অনেকসময়ই সেখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা তাই একটা ফরম্যাট করে দিয়েছি। প্রয়োজনীয় তথ্য আমাদের জানালে আমরাই ফোনে যোগাযোগ করে ব্যবস্থা করছি। একটা হোয়াটঅ্য়াপ গ্রুপ খোলা হয়েছে। সেখানে মানুষের দেওয়া তথ্য শেয়ার করে আমরা জেনে নিচ্ছি ওই এলাকায় আমাদের কোন প্রতিনিধি রয়েছেন।'

‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল্‌স ফোর্স’-এর টিম এখনও এই পরিষেবা চালিয়ে যাচ্ছে। এরমধ্যেই অনলাইন কনসার্টের আয়োজন করে ফের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রূপম।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget