এক্সপ্লোর

‘আপনিই শেষ ভরসা’, ‘জমি মাফিয়া’র গ্রাস থেকে পালি হিলে দিলীপ কুমারের ‘একমাত্র বাড়ি’ বাঁচাতে মোদির হস্তক্ষেপ প্রার্থনা সায়রা বানুর

মু্ম্বই: দিলীপ কুমারের ‘একমাত্র বাড়ি’ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। বলিউডের এককালের নামী অভিনেত্রীর অভিযোগ, বান্দ্রার পালি হিলে যে দুটি জমির ওপর দিলীপ কুমারের বাংলো, অন্যায় ভাবে তার মালিকানা দাবি করছেন সমীর ভোজওয়ানি নামে এক গৃহনির্মাতা। জমি মাফিয়ার গ্রাস থেকে স্বামী ও তাঁর বাংলো বাঁচাতেই তিনি প্রধানমন্ত্রী সাহায্য ভিক্ষা করছেন বলে জানিয়েছেন সায়রা বানু। দিলীপ কুমারের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনার সাক্ষাত্প্রার্থী আমি। আমি চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের এই আশ্বাস শুনে শুনে ক্লান্ত। জমি মাফিয়া সমীর ভোজওয়ানির কবল থেকে দিলীপ সাবের একমাত্র বাড়িটি রক্ষায় আপনিই আমার শেষ ভরসা। মঙ্গলবার মোদি মুম্বইয়ে ছিলেন, বলিউডের নানা সমস্যা নিয়ে প্রযোজক, অভিনেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তিনি দিনভর ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে দেখা করেননি বলে জানান সায়রা বানু। তবে লেখেন, শুনেছি, ওনার দপ্তর থেকে বিষয়টি খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। দরকার হলে দিল্লিতে ওনার সঙ্গে দেখা করব। কীভাবে এগব জানি না, তবে এগবই। তিনি ৯৬ বছর বয়সি প্রবাদপ্রতিম অভিনেতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাদের সম্পত্তি হারানোর আশঙ্কা দূর করার চেষ্টা করবেন বলে সোমবার জানিয়েছিলেন ফঢ়নবিশ। চলতি বছরের গোড়ায় ভোজওয়ানির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সায়রা বানু। প্রবীণ অভিনেতার বাংলো জবরদখলের চেষ্টার অভিযোগে ওই বিল্ডারের বিরুদ্ধে মামলা রুজু করে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। তারপর সেই শাখার একটি দল বান্দ্রায় ভোজওয়ানির বাসভবনে হানা দেয়, সেখান থেকে ছোরা, কুঠার সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। গত এপ্রিলে তাঁকে গ্রেফতার করা হয়। তবে পরে জামিনে ছাড়া পান তিনি।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
Panchayat Season 5: 'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
Jeetu Kamal: কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা... বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?
কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা... বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget