এক্সপ্লোর

Saira Banu Updates: ভালো আছেন সায়রা বানু, ছুটি পেলেন হাসপাতাল থেকে

গত ২৮ অগাস্ট উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিএইতেও স্থানান্তরিত করতে হয়।

মুম্বই: কয়েকদিন আগেই উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু (Saira Banu)। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তিনি কিছু হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন। এবং সেই কারণেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে, অবশেষে স্বস্তির খবর পাওয়া গেল। জানা যাচ্ছে, এখন ভালো আছেন সায়রা বানু। শুধু তাই নয়, হাসপাতাল থেকে তাঁকে ছুটিও দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেক ভালো রয়েছে বলে জানা যাচ্ছে।

গত ২৮ অগাস্ট উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিএইতেও স্থানান্তরিত করতে হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে এবং দ্রুত অ্যাঞ্জিওগ্রাফি করা প্রয়োজন। কিন্তু ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেত্রী অ্যাঞ্জিওগ্রাফি করাতে রাজি হননি। সংবাদ সংস্থা পিটিআইকে তেমনটাই জানিয়েছিলেন হিন্দুজা হাসপাতালের এক চিকিৎসক। সম্প্রতি অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ট ফয়জাল ফারুকি টুইট করে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'সকলের প্রিয় সায়রা জী এখন ভালো আছেন। তিনি হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছেন। চিকিৎসকরা তাঁকে এখন বিশ্রাম নিতে বলেছেন।' বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতায় তাঁর অনুরাগীরা যেভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা করেছিলেন, তার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন ফয়জাল ফারুকি। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে অসুস্থ থাকার পর চলতি বছরের ৭ জুলাই প্রয়াত হন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার। অভিনেতার অসুস্থতার সময় তাঁর সমস্তরকমের দেখভাল করেছিলেন স্ত্রী সায়রা বানু। জানা গিয়েছিল, দিলীপ কুমারের প্রয়ানের পর থেকেই অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি। তিনি ভালো করে ঘুমোতেন বলেও জানা যায়। 

১৯৬১ সালে শাম্মি কপূরের বিপরীতে 'জংলি' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় সায়রা বানুর। এরপর একে একে 'ঝুক গয়া আসমান', 'আয়ি মিলন কি বেলা', 'পেয়ার মহব্বত', 'ভিক্টোরিয়া নং ২০৩', 'আদমি অউর ইনসান', 'সাগিনা মাহাতো' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেন তিনি।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget