এক্সপ্লোর

Salman Khan: 'আমারই দোষ ছিল', অরিজিৎ সিংহের সঙ্গে দীর্ঘ ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুললেন সলমন খান

Salman Khan and Arijit Singh: ঠিক কী হয়েছিল অরিজিৎ সিংহ আর সলমনের মধ্যে?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ২০১৪ সালে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমন-অরিজিতের শুরু হয় মনোমালিন্য।
  • গায়কের কিছু মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সলমন তাঁকে ছবি থেকে বাদ দেন।
  • এত বছর পর সলমন স্বীকার করলেন, ভুলটা তাঁর দিক থেকেই হয়েছিল।
  • সলমন জানালেন, অরিজিৎ তাঁর খুব ভালো বন্ধু, সব ভুল বোঝাবুঝি শেষ।

কলকাতা: এই নায়ক আর এই সঙ্গীতশিল্পীর মধ্যের মতবিরোধ কারও অজানা নয়। ২০১৪ সালে, একটি অ্যাওয়ার্ড শো থেকেই শুরু হয়েছিল সমস্যা, আর তারপরে সেই সমস্যা গড়িয়েছিল কর্মক্ষেত্রেও। নায়কের একাধিক সিনেমা থেকে বাদ পড়েছিলেন গায়ক। একটা সময়ে, প্রকাশ্যে ক্ষমা ও চেয়েছিলেন গায়ক। বলেছিলেন, তিনি নায়ককে আঘাত করতে চাননি। তবে এবার, ২০২৫ সালে সর্বসমক্ষে, নিজের ভুল স্বীকার করলেন নায়ক। তিনি বললেন, সেই গায়ক তাঁর খুব ভাল বন্ধু। তবে ভুল বোঝাবুঝিটা নাকি তাঁর দিক থেকেই হয়েছিল!

কথা হচ্ছে, সলমন খান (Salman Khan) আর অরিজিৎ সিংহ (Arijit Singh)-কে নিয়ে। কে না জানে, তাঁদের মধ্যে একটা সময়ে মনোমালিন্য হয়েছিল। এর ফলে, সলমনের সিনেমা থেকে বাদ পড়েছিল অরিজিৎ-এর গান। একটি অ্যাওয়ার্ড শো-তে করা বেফাঁস মন্তব্য নিয়ে সমস্যা শুরু হয়েছিল সলমন আর অরিজিৎ সিংহের মধ্যে। অরিজিৎ-এর বলা কথা খারাপ লাগে সলমন খানের। এরপরে সলমন তাঁকে নিজের ছবি থেকে বাদ দেন। বিশেষ করে, ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি প্রথমে গেয়েছিলেন অরিজিৎ সিংহই। পরে সেই গানটি গান, রাহত ফতেহ আলি খান। অরিজিৎ সিংহ সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে ক্ষমা চেয়েছিলেন ওই ঘটনার জন্য। পাশাপাশি, তিনি আবেদন ও করেছিলেন, সুলতান ছবিতে তাঁর গানটি রাখা হোক। কিন্তু সেটি হয়নি।

'বিগ বস ১৯'-এর 'উইকেন্ড কা ওয়ার' পর্বে সলমনের সঙ্গে এসেছিলেন, রবি গুপ্তা। তিনি মজা করে বলেছিলেন যে তিনি সলমনের সঙ্গে দেখা করতে ভয় পান কারণ তাঁকে অরিজিতের মতো দেখতে লাগে। এই কথা শুনে সলমন বলেন, অরিজিৎ তাঁর খুব ভাল বন্ধু। তাঁদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল বটে, কিন্তু দোষটা সলমনের দিক থেকেই ছিল। এত বছর পরে, এই প্রথম অরিজিৎ সিংহের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে মুখ খুললেন সলমন খান। 

ঠিক কী হয়েছিল অরিজিৎ সিংহ আর সলমনের মধ্যে? ২০১৪ সালে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন অরিজিৎ সিংহ। তিনি খুবই সাদামাটা পোশাক পরে এসেছিলেন। এতে সলমন মজা করে বলেন, 'ঘুমাচ্ছিলেন নাকি?' এতে অরিজিৎ পাল্টা মজা করে বলেন, 'আপনারাই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।' সলমন এই কথাটা ভালভাবে নেননি। যদিও দর্শকেরা এই কথায় খুব মজা পেয়েছিলেন। এরপরেই সলমনের ছবি থেকে একের পর এক বাদ যান অরিজিৎ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget