এক্সপ্লোর

Salman-Ayush Security: নিরাপত্তা বাড়ল সলমনের ভগ্নিপতি, অভিনেতা আয়ুষ শর্মার, ব্যবহার করবেন বুলেটপ্রুফ গাড়ি, খবর সূত্রের

Salman Khan Family Security: ২০২২ সালে সলমন খানের জন্য মুম্বই পুলিশের তরফে যে Y প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল নতুন করে হুমকি পাওয়ার পর তা সংশোধন করা হয় গত বছরের নভেম্বর মাস নাগাদ।

নয়াদিল্লি: সলমন খান (Salman Khan) নন, এবার কি প্রাণনাশের আশঙ্কা তাঁর ভগ্নিপতি, অভিনেতা আয়ুষ শর্মারও (Ayush Sharma)? ২০২২ সালের শেষের দিকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে হুমকি (Threats) পেতে শুরু করেন সলমন, যার ফলে মুম্বই পুলিশের তরফে তাঁকে Y প্লাস নিরাপত্তা (Y Plus Security) দেওয়া হয়। এখন শোনা যাচ্ছে সলমনের সঙ্গেই নিরাপত্তার ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে আয়ুষেরও। 

সলমনের সঙ্গেই নিরাপত্তা বাড়ানো হল তাঁর ভগ্নিপতি অভিনেতা আয়ুষ শর্মার

২০২২ সালে সলমন খানের জন্য মুম্বই পুলিশের তরফে যে Y প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল নতুন করে হুমকি পাওয়ার পর তা সংশোধন করা হয় গত বছরের নভেম্বর মাস নাগাদ। সেই হুমকি তাঁর কাছে আসে ফেসবুক মেসেজের মাধ্যমে পাঞ্জাবী গায়ক ও অভিনেতা গিপ্পি গারেওয়ালকে উদ্দেশ্য করে। এখন সাম্প্রতিক খবর বলছে, নিরাপত্তার ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর ভগ্নিপতির দিকেও। 

শোনা যাচ্ছে নিজেদের গোপন সূত্রে খবর পেয়ে, সলমন খানের ও তাঁর ভগ্নিপতি আয়ুষ শর্মার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'মৃত্যুর হুমকি পাওয়ার কারণে মুম্বই পুলিশের তরফ থেকে সলমনকে নিরাপত্তা প্রদানের পর, এখন আয়ুষ শর্মারও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।'

উল্লেখযোগ্য সলমন খানের বোন অর্পিতা শর্মার স্বামী আয়ুষ শর্মার খুব শীঘ্রই তাঁর নতুন ছবি 'রুসলান'-এর প্রচার শুরু করবেন। সূত্রের খবর, এই মাসের প্রত্যেকটা মিডিয়া ইভেন্টে তাঁর সঙ্গে থাকবে পুলিশ বাহিনী। সূত্রের দাবি, 'যেহেতু আয়ুষ বাইরে বাইরে থাকবেন এবং তাঁর অ্যাকশন থ্রিলার প্রচার করবেন, তাঁর সুরক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সলমন খানের বুলেটপ্রুফ গাড়িতেই যাতায়াত করবেন অভিনেতা।'

গতবছর সলমন খান একটি বুলেটপ্রুফ গাড়ি কেনেন। নভেম্বর নাগাদ হুমকি পাওয়ার পর ওই পোস্টের মাধ্যমে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস খোঁজার চেষ্টা করা হয়। এছাড়া 'টাইগার ৩' অভিনেতাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখারও অনুমতি দেওয়া হয়। 

আরও পড়ুন: Kiara Advani in 'Don 3': 'ডন ৩' ছবিতে রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা আডবাণী

কাজের ক্ষেত্রে, সলমন খানকে শেষ দেখা গিয়েছিল 'টাইগার ৩' ছবিতে ক্যাটরিনা কাইফ ও এমরান হাশমির সঙ্গে। বলিপাড়ায় গুঞ্জন তিনি এবার সূরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করবেন। শোনা যাচ্ছে আগামী ২৬ মাসের জন্য তাঁর শিডিউল বুক করা হয়েছে। অন্যদিকে আয়ুষ শর্মার 'রুসলান' অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। পরিচালনায় কাত্যায়ন শিবপুরী। 'লভযাত্রী' ও 'অন্তিম' ছবির পর এটি আয়ুষের তৃতীয় কাজ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget