এক্সপ্লোর

Tiger 3: অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া! 'পাঠান', 'জওয়ান'কে ছাপিয়ে যাবে সলমনের 'টাইগার ৩'-র ব্যবসা?

'Tiger 3' Update: সলমন খানের শেষ ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ভাইজানের বিপুল ফ্যানবেসও রক্ষা করতে পারেনি ছবিটিকে। তবে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ফ্যান তো আছেই।

নয়াদিল্লি: সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার ৩' (Tiger 3) ছবি মুক্তি পাবে ১২ নভেম্বর। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিংও (advance booking response)। তাতে দর্শকের থেকে মিলেছে ব্যাপক সাড়া। ট্রেড এক্সপার্টদের (trade expert) মতে ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনেই। 

অগ্রিম বুকিংয়েই ঝড় 'টাইগার ৩' ছবির 

YRF স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন 'টাইগার ৩'। ১২ নভেম্বর, দীপাবলির আবহে মুক্তি পাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত, মণীশ শর্মা পরিচালিত এই ছবি। রবিবার, ৫ নভেম্বর, শুরু হয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং। 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'র পর টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। বহু প্রতীক্ষায় ছিলেন দর্শক, তা প্রমাণিত প্রথম দিনের বিক্রি হওয়া টিকিটের পরিমাণ থেকেই। 

পিভিআরের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'দীপাবলির দিন মুক্তি পাওয়া সত্ত্বেও আমরা ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে ১ লক্ষ টিকিট বিক্রি করে ফেলেছি, যার মধ্যে প্রথম দিনেরই ৬০ হাজার টিকিট রয়েছে। সারা দেশজুড়ে সলমন খানের বিপুল অনুরাগী থাকার কারণে এবং দক্ষিণ ভারতের তামিল ও তেলুগু ভাষায় ডাবিং ভার্সনের জন্য, এই ছবি এত বিপুল পরিমাণ দর্শক আকর্ষণ করতে পেরেছে যা ছাপিয়ে গিয়েছে হিন্দি বেল্টকেও।'

একাধিক ট্রেড অ্যানালিস্ট ও হল মালিকদের মতে, এই ছবি প্রথম সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলতে পারবে। কারণ প্রথম সপ্তাহ লম্বা এবং উৎসবের। প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ জানান, 'টাইগার ৩'-এর অগ্রিম বুকিংয়ের পরিমাণ খুবই আশাব্যাঞ্জক। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ছবি হিসেবে খুবই ভাল প্রতিক্রিয়া পেয়েছে অগ্রিম বুকিং। সকাল পর্যন্ত, জাতীয় চেন - পিভিআর, আইনক্স ও সিনেপলিস প্রায় ৬৩ হাজার মতো টিকিট বিক্রি হয়েছে। 'পাঠান' বা 'জওয়ান'-এর সঙ্গে এর তুলনা করা উচিত হবে না'। রবিবার, দীপাবলির দিনই মুক্তি পাচ্ছে এই ছবি, যে সন্ধ্যায় বেশিরভাগ বাড়িতে লক্ষ্মী পুজো হবে, বাঙালিরা মাতবেন কালী পুজোয়। ফলে অনেকেই হয়তো সোমবার যেতে পারেন ছবি দেখতে বা 'স্পট বুকিং' হতে পারে টিকিটের। তবে মুক্তির তারিখ যত এগিয়ে আসবে ততই ভাল করে বোঝা যাবে কেমন সাড়া পাচ্ছে 'টাইগার ৩'। 

আরও পড়ুন: 'Mithai' Re-run: ছোটপর্দায় ফিরছে মিঠাই ও উচ্ছেবাবুর গল্প, পুনরায় সম্প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক

সলমন খানের শেষ ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ভাইজানের বিপুল ফ্যানবেসও রক্ষা করতে পারেনি ছবিটিকে। তবে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির নিজস্ব ফ্যান তো আছেই। যদিও এই ছবির ব্যবসার ক্ষেত্রে বারবার শাহরুখের 'পাঠান' ও 'জওয়ান'-এর প্রসঙ্গ এলেও ট্রেড অ্যানালিস্টরা মুক্তির সময়, এবং আরও একাধিক বিষয় মাথায় রেখে এই তুলনা টানতে চাইছেন না। মুক্তির দিনেই বাড়ি বাড়ি পুজো থাকার কারণে অনেকেই মনে করছেন ফার্স্ট ডে কালেকশন কমও হতে পারে। প্রসঙ্গত, সলমন-ক্যাটরিনার এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এছাড়া এই ছবিতে 'পাঠান' শাহরুখ খানের ক্যামিও রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget