এক্সপ্লোর

Devdas Movie: শাহরুখ নন, ঐশ্বর্যার পা থেকে কাঁটা বের করেন সলমনই, কেঁদে ফেলেছিলেন নায়িকাও?, ‘দেবদাস’ ছবিতে আজও রয়েছে সেই দৃশ্য

Salman Khan in Devdas: ২৩ বছর পর ছবির সঙ্গে সলমনের যোগসূত্র ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মুম্বই: সম্পর্ক চুকেবুকে গিয়েছে বহুদিন আগে। কিন্তু আজও বার বার ফিরে আসে অতীত। এতবছর পর তাই আবারও জোর চর্চা সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের ভেঙে যাওয়া সম্পর্ককে ঘিরে। এবার আলোচনার উদ্রেক ঘটাল সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিটি। ২০০২ সালের এই জুলাই মাসেই মুক্তি পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি ছবিটি। ২৩ বছর পর সেই ছবির সঙ্গে সলমনের যোগসূত্র ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। (Devdas Movie)

বনশালীর ছবিতে ‘দেবদাসে’র চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ‘পার্বতী’ তথা ‘পারো’র চরিত্রে ছিলেন ঐশ্বর্যা। যে সময় ছবির শ্যুটিং চলছিল, সেই সময় সলমন বাস্তবের ‘দেবদাস’ হয়ে উঠেছিলেন। নিজের বই ‘King of Bollywood: Shah Rukh Khan and the Sedative World of Indian Cinema’-তে সাংবাদিক অনুপমা চোপড়া সেই কাহিনি তুলে ধরেছেন। (Salman Khan in Devdas)

অনুপমা জানিয়েছেন, ‘হম দিল দে চুকে সনম’ ছবির সেটে সলমন ও ঐশ্বর্যার প্রেমের সূচনা। কিন্তু ‘দেবদাসে’র শ্যুটিং শুরু হতে হতে, সেই সম্পর্ক ভাঙনের মুখে এসে দাঁড়ায়। সলমন ঐশ্বর্যকে নিয়ে যেমন পজেসিভ হয়ে উঠেছিলেন, একই ভাবে নিজেকে ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়েছিলেন। অনুপমার কথায়, ‘সেই সময় বাস্তবে দেবদাস হয়ে উঠেছিলেন সলমন’।

অনুপমা নিজের বইয়ে লেখেন, ‘প্রেম বাঁচাতে নিজেকে ধ্বংস করতে উদ্যত হয়ে উঠেছিলেন সলমন। দেবদাসের শ্যুটিং চলাকালীন তিনি শ্যুটিংয়ের কর্মী হয়ে উঠেছিলেন। মদ্যপানের আসক্তিতে ডুবে যাচ্ছিলেন তিনি। রাতের পর রাত ঐশ্বর্যার ট্রেলারের মেঝেয় পড়ে থাকতেন’। শ্যুটিংয়ে সলমনের এই উপস্থিতি পরবর্তীতে ছবির একটি দৃশ্যে ফ্রেমবন্দি হয়ে যায়। 

অনুপমা জানিয়েছেন, ‘দেবদাস’ ছবির ‘মোরে পিয়া’ গানটির শ্যুটিং চলছিল। একটি দৃশ্যে নদী থেকে জল নিয়ে ফেরা ঐশ্বর্যার পায়ে কাঁটা বিঁধে যায়। ঐশ্বর্যার পা ছুঁয়ে সেই কাঁটা বের করতে হতো শাহরুখকে। শ্যুটিংয়ের সময় সেই দৃশ্য শাহরুখকে বোঝাচ্ছিলেন বনশালী। কী ভাবে গোটা দৃশ্য অভিনয় করতে হবে, তা বোঝানোর জন্য সলমন এগিয়ে আসেন। বনশালীর কথা মতো ঐশ্বর্যার পা ছুঁয়ে কাঁটা বের করে দেন সলমন। ওই গোটা দৃশ্য ক্যামেরায় বন্দি হয়ে যায়, যা মোছেননি বনশালী. বরং ছবিতে রেখে দেন। ফলে ছবিতে ওই গানের দৃশ্যে ঐশ্বর্যার পা থেকে কাঁটা বের করতে যে হাত এগিয়ে আসে, সেটি শাহরুখের নয়, সলমনেরই। 

গোটা ঘটনা বর্ণনা করতে গিয়ে অনুপমা লেখেন, ‘ওই দৃশ্য অত্যন্ত মর্মস্পর্শী। খরচের খাতায় ফেলে দেওয়া, বিষাদগ্রস্ত এক প্রেমিক, পর্দায় নিজের চরিত্রই ফুটিয়ে তোলেন। কেঁদে ফেলেন ঐশ্বর্যা। সেই শেষ বার একসঙ্গে দু’জনকে কোনও ছবিতে দেখা গিয়েছিল’। ‘দেবদাস’ শাহরুখ, ঐশ্বর্যা, মাধুরী এমনকি বনশালীর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। কিন্তু ওই ছবি সলমনের জীবনেও অনেকটা জায়গা জুড়ে রয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

Bikram-Solanki: 'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget