এক্সপ্লোর

Salman Khan Marriage: বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন সলমন খান, এই অভিনেত্রীকে নিয়ে চর্চা তুঙ্গে

Salman Khan: বলিউডের ভাইজান সলমন খানের জীবনে প্রেম এসেছে অনেক, একাধিকবার শোনা গেছে তিনি নাকি সারবেন বিয়ে। কিন্তু নাহ্! কোনওবারই অনুরাগীদের ইচ্ছা পূরণ হয়নি। তাঁকে প্রত্যাখ্যান করেন এই নায়িকাও?

নয়াদিল্লি: তিনি কবে বিয়ে করবেন, সেই নিয়ে বলিউডপ্রেমীদের অগুন্তি প্রশ্ন! বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) জীবনে প্রেম এসেছে অনেক, একাধিকবার শোনা গেছে তিনি নাকি সারবেন বিয়ে। কিন্তু নাহ্! কোনওবারই অনুরাগীদের ইচ্ছা পূরণ হয়নি। তাঁর একাধিক প্রাক্তন প্রেমিকাদের বিয়ে হয়েছে অন্যান্য তারকাদের সঙ্গে (Salman Khan Marriage)। তবে জানেন কি, সম্প্রতি আলোচনায় থাকায় এক অভিনেত্রীকে বহুদিন আগেই তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে কী শোনেন? সপাট 'না'! কে সেই অভিনেত্রী? শরমিন সেহগল (Sharmin Segal)।

সলমনের থেকে পেয়েছিলেন বিয়ের প্রস্তাব, কিন্তু নাকচ করে দেন 'আলমজেব'!

১ মে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি' (Heeramandi)। এই সিরিজ মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে শরমিন সেহগল। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানান যে তাঁকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন খোদ সলমন খান, তবে ছোটবেলায়। 

সম্প্রতি সংবাদ মাধ্যম ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় প্রথম কোন তারকার সঙ্গে তাঁর সশরীরে আলাপ হয়। স্মৃতির পাতা হাতড়ে শরমিন জানান যে ছোটবেলায় তাঁর সঙ্গে সলমনের আলাপ হয় এবং মজার ছলে তাঁকে বিয়ে করতে চান ভাইজান। শরমিন বলেন, 'আমার তখন ২ বা ৩ বছর বয়স, আর উনি বলেন, 'আমাকে বিয়ে করবে?' আর আমি বলি, 'না!'' হাসতে হাসতে ছোটবেলার গল্প ভাগ করে নেন তিনি।

সম্পর্কে সঞ্জয় লীলা ভনশালীর বোনঝি শরমিন সেহগল। 'হীরামাণ্ডি' সিরিজে তাঁর অভিনয় নিয়ে কাঁটাছেড়া হয়েছে বিস্তর। সম্প্রতি নেটফ্লিক্সেই কপিল শর্মার 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য় এসেছিল সিরিজের পুরো কাস্ট। সেখানেই শরমিন জানান যে 'হীরামাণ্ডি'র আলমজেব চরিত্রের জন্য তাঁকে ১৬ বার অডিশন দিতে হয়। সেখানে পরিচালকের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক একেবারেই প্রাধান্য পায়নি। 

আরও পড়ুন: Kangana Ranaut: লোকসভা নির্বাচনের আবহে পিছিয়ে গেল কঙ্গনার 'এমার্জেন্সি'র মুক্তি, হতাশ অনুরাগীদের একাংশ

যদিও আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শরমিন সেহগলকে দেখে হতাশ দর্শক। কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়াজুড়ে। অনেকেরই দাবি, কেবলমাত্র তারকা পরিচালকের বোনঝি হওয়ার সুবাদে তাঁকে এই চরিত্রে কাস্ট করা উচিত হয়নি। ফের উঠেছে নেপটিজমের প্রসঙ্গও। একাধিক কুমন্তব্যে ভরেছে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিও। সম্প্রতি এই আবহে নিজের পোস্টের কমেন্ট বক্স বন্ধও করে দেন তিনি। 'হীরামাণ্ডি'র বিশেষ এক প্রিমিয়ারের আয়োজন করা হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেখানে পরিচালকের সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করেছিলেন শরমিন। সেখানে কমেন্ট বক্স ভরে ওঠে একের পর এক নেতিবাচক মন্তব্যে। সেই কমেন্টবক্সও বন্ধ করেন তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget