এক্সপ্লোর

Bigg Boss : বিগ বসের সঞ্চালক কি বদলে যাচ্ছে? সলমন খানের জায়গা নিচ্ছেন কে?

সম্প্রতি শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের সঞ্চালক নাকি বদলে যাচ্ছে। এমন গুঞ্জনের পর থেকেই মন খারাপ ভাইজানের ভক্তদের।

মুম্বই: বিগ বস আর সলমন খান, দুটো নাম যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। বিগ বস টেলিভিশনের একাধারে জনপ্রিয় অন্যদিকে বিতর্কিত রিয়েলিটি শো-ও বটে। বিগ বসের শুরু থেকে সঞ্চালক হিসেবে হয়তো বলিউডের ভাইজান ছিলেন না। কিন্তু, পরবর্তীতে হোস্ট হিসেবে এলেও শো-এর অন্যতম আকর্ষণে তিনিই থাকেন। সম্প্রতি শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের সঞ্চালক নাকি বদলে যাচ্ছে। এমন গুঞ্জনের পর থেকেই মন খারাপ ভাইজানের ভক্তদের। পাশাপাশি প্রশ্ন উঠে আসছে অনেকগুলো। বিগ বসের জনপ্রিয়তা যেমন অনেকটা নির্ভর করে শো-এর উপর। আবার অনেকটাই নির্ভর করে সলমন খানের জনপ্রিয়তার উপর। সঞ্চালক যদি বদলে যায়, সেক্ষেত্রে বিগ বসের জনপ্রিয়তায় কি কোনও প্রভাব পড়তে পারে? এমনও প্রশ্ন উঠছে।

সম্প্রতি জানা যাচ্ছে, টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। জানা যাচ্ছে, টেলিভিশন ভার্সনে হোস্ট হিসেবে বলিউড সুপারস্টার সলমন খানই থাকছেন। পাশাপাশি এমনও জানা যাচ্ছে, বিগ বসের ডিজিটাল ভার্সনে হোস্ট হিসেবে থাকতে চলেছেন সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল। প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল দুজনেই বিগ বস সিজন ১৩-র প্রতিযোগী ছিলেন। শুধু তাই নয়, সিদ্ধার্থ শুক্ল বিগ বস সিজন ১৩ জিতেওছিলেন। এবং এঁদের দুজনেরই জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে। ভক্তরাও এঁদের দুজনকে 'সিডনাজ' নামেই সম্বোধন করে থাকেন। তাই, এই দুই তারকার ভক্তরা যে এই খবরে খুশি হবেন, তা বলাই বাহুল্য। যদিও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।

প্রসঙ্গত, ভুট-এর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়। যেখানে বলা হচ্ছে যে, 'আমরা তো প্রচণ্ড উত্তেজনা অনুভব করছি আপনাদের সঙ্গে এরকম একটা দুর্দান্ত খবর শেয়ার করার জন্য। আপনারা আন্দাজ করুন তো এই জুটিটা কারা হতে পারে। আমরা আপনাদের বলার জন্য মুখিয়ে রয়েছি। তবে, একটু তো ধৈর্য ধরুন। সবটা প্রকাশিত হওয়ার জন্য।' ট্যুইটটিতে সিদ্ধার্থ শুক্ল বা শেহনাজ গিলের নাম না উল্লেখ করা হলেও #SidNaaz নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যা থেকে দুই অভিনেতার অনুরাগীরা সুখবরটা খানিকটা আন্দাজ করতেই পারছেন। আপনার কী মনে হয়?

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget