এক্সপ্লোর

লকডাউনের মধ্যেই মুম্বই ফিরেছেন সলমন? জানেন আসল ঘটনাটি?

দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই  ফার্ম হাউসে চলে গিয়েছিলেন সপরিবার সলমন। তাহলে এখন ফিরেই বা এলেন কেন?

নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই নিজের ফার্মহাউস থেকে ফিরেছেন মুম্বই? সলমন খান আবার বিতর্কের কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই সলমনকে নিয়ে নানারকম পোস্ট হতে থাকে।  লকডাউনের মধ্যে কেন ফিরলেন তিনি মুম্বই?  শুরু হয় জল্পনা। কীভাবেই বা ফিরলেন? দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই  ফার্ম হাউসে চলে গিয়েছিলেন সপরিবার সলমন। তাহলে এখন ফিরেই বা এলেন কেন? গুজবে কান দেবেন না। সলমন আছেন পানভেলের   ফার্ম হাউসেই। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরে আসেননি তিনি।  এবিপি আনন্দকে জানিয়েছেন সলমনের ম্যানেজার জর্ডি পটেল।  সলমন সম্প্রতি 'তেরে বিনা ' বলে একটি রোম্যান্টিক গান প্রকাশ করেছেন। তারপর থেকেই জল্পনা। কিন্তু এই গানটি জ্যাকলিনের সঙ্গে নিজের ফার্ম হাউসেই শুট করেছিলেন সল্লুমিঞা। 
View this post on Instagram

Maine yeh gaana banaya, gaya, shoot kiya aur post kiya aap ke liye, ab aap bhi yeh gaana suno, gaao, aur aap ke swag mai shoot karo ghar pe, post karo, share karo, tag karo n enjoy karo... #TereBina (Link in bio) @jacquelinef143 @ajaybhatia97 @shabbir_ahmed9 @adityadevmusic @abhiraj88 @saajan_singh23 @believe_india #IndiaFightsCorona #StaySafe

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

হালফিলে ওয়ালুচা ডিসুজার সঙ্গে কথোপকথনে তিনি জানান, শিগগিরি কাজে ফিরতে মন চাইছে। 'বিগ বস'-উপস্থাপক সম্প্রতি গরিব মানুষদের কাছে রেশন পৌঁছে দিতে ফুড ট্রাকের ব্যবস্থা করেছেন। নাম রেখেছেন 'বিইং হ্যাংরি' (‘Being Haangryy’ )। এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক বেতন পাওয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল টাকা।  এবছরই ইদে মুক্তি পাওয়ার কথা ছিল সলমন অভিনীত ছবি 'রাধে: ইয়র মোস্ট ওয়ান্টেড ভাই'। করোনা পরিস্থিতিতে সেই মুক্তি পিছিয়ে যাচ্ছে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget