এক্সপ্লোর

স্বাক্ষর চুক্তি, টিউবলাইট সহ সলমনের আগামী সব ছবির সত্ত্ব কিনল অ্যামাজন প্রাইম ভিডিও

মুম্বই: সলমন খানের আসন্ন ও পরবর্তী সব ছবির বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্ব পেল অ্যামাজন প্রাইম ভিডিও। এর জন্য সোমবার বলিউড সুপারস্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই অনলাইন ভিডিও সংস্থা। পাশাপাশি, অভিনেতার প্রযোজিত সব ছবির সত্ত্বও পাবে অ্যামাজন।

চুক্তি অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথমে সলমনের ছবি ভক্তরা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম ভিডিও-তে। তার অন্তত দুমাস পর ছবির স্যাটেলাইট সহ অন্য যে কোনও সত্ত্ব বিক্রি করা যাবে। অর্থাৎ, অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তির ২ মাস পর বেসরকারি মুভি চ্যানেল সহ অন্যান্য মাধ্যমে ছবিটি মিলবে।

জানা গিয়েছে, প্রথম ‘টিউবলাইট’ দিয়ে অ্যামাজনে প্রাইম ভিডিও-তে সলমন খানের আত্মপ্রকাশ ঘটছে। পাশাপাশি, এখানে বর্তমানে মিলবে ‘বজরঙ্গী ভাইজান’, ‘কিক’, ‘জয় হো’, ‘হিরো’। এছাড়া, ভবিষ্যতে দেখা মিলবে অভিনেতার আগামী ছবিগুলিও।

এদিন ৫১ বছরের অভিনেতা এক বিবৃতি দিয়ে বলেন, অ্যামাজন প্রাইম ভিডিও ২০০টি দেশ বা অঞ্চলে পৌঁছয়। আমি এর সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। সলমনের মতে, এর ফলে ভারতীয় সিনেমার পরিধি আরও বৃদ্ধি পাবে।

তিনি যোগ করেন, ভারতীয় সিনেমার অনুগামীরা আমার ছবিগুলিকে নতুন প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর এই প্ল্যাটফর্ম নতুন ভক্তদের সাহায্য করবে ভারতীয় সিনেমাকে নতুন রূপে আবিষ্কার করার।

অ্যামাজন ভিডিও ইন্ডিয়ার অধিকর্তা নিতেশ কৃপলানীর মতে, সলমন শুধুমাত্র ভারতের বড় তারকাই নন, বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতাও বটে। ফলে, তাঁর সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুশি।

অ্যমাজন প্রাইম ভিডিও-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান জেমস ফ্যারেল বলেন, কোনও বড় অভিনেতার সঙ্গে এধরনের বিশ্বব্যাপী চুক্তি এই প্রথম। তিন যোগ করেন, ভারতে অ্যমাজনের জন্য বিশাল বাজার রয়েছে।

প্রসঙ্গত, আরেকটি অলনাইন ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স চুক্তি করেছে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget