এক্সপ্লোর

Salman Khan Visits Mannat: মাদকযোগে গ্রেফতার শাহরুখ-পুত্র, মন্নতে এলেন সলমন খান

আজ এই খবর পাওয়ার পর শাহরুখের বাড়ি পৌঁছলেন সলমন খান। আজ রাতেই নিজের গাড়ি নিয়ে বন্ধু শাহরুখের বাড়ি মন্নতে আসেন সলমন।

মুম্বই: মাদকযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের একদিনের এনসিবি হেফাজত, খবর এএনআই সূত্রের। আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-র 8C, 20B ও 27 নম্বর ধারায়, মাদক সেবন, বিক্রি করা এবং নিষিদ্ধ পণ্য কেনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। আজ এই খবর পাওয়ার পর শাহরুখের বাড়ি পৌঁছলেন সলমন খান। আজ রাতেই নিজের গাড়ি নিয়ে বন্ধু শাহরুখের বাড়ি মন্নতে আসেন সলমন।

রবিবার সন্ধেয় শাহরুখ-পুত্র-সহ ৩ জনকে পেশ করা হয় মুম্বইয়ের কিলা কোর্টে। আরিয়ানের হয়ে মামলা লড়েন আইনজীবী সতীশ মানশিন্ডে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলায় মাদক-যোগে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হয়ে মামলা লড়েছিলেন তিনি।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর বছর ঘুরতে না ঘুরতেই, বলিউড কাঁপিয়ে ফিরে এল মাদক-বিতর্ক! এবার মাদককাণ্ডে নাম জড়াল শাহরুখ খানের ছেলের! বলিউডের কিং খানের ছেলে আরিয়ান-সহ ৩ জনকে গ্রেফতার করল এনসিবি! নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদ তরী কর্ডেলিয়ায় বসেছিল রেভ পার্টি। সেখানে গিয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কাছেও মাদক পাওয়া যায় বলে অভিযোগ! তদন্তকারীদের চাঞ্চল্যকর দাবি, লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। এছাড়াও অন্যান্যদের জুতো, জামা ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে থেকে উদ্ধার হয় মাদক। মাদক-যোগের অভিযোগে ক্রুজ থেকে মোট ৮ জনকে আটক করেছে NCB। শনিবার রাত থেকে রবিবার দুপুর অবধি প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে, শাহরুখ খানের ছেলে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget