এক্সপ্লোর

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’

CJP ছাত্র আন্দোলনের সমর্থনে মুখ খুললেন বলিউড সুপারস্টার সলমান খান। পেপার লিককে গুরুতর সমস্যা বলে উল্লেখ করে তিনি ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের রাজনৈতিক রং না দেওয়ার আবেদন জানান।

নয়া দিল্লি: দেশজুড়ে চলা CJP-র ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউড সুপারস্টার সলমন খান। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছেন। পেপার লিককে "অত্যন্ত গুরুতর সমস্যা" বলে উল্লেখ করে অভিনেতা বলেছেন, এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, এটিকে কোনওভাবেই রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়।        

'ছাত্রদের জন্য আমার মন কাঁদছে'

সলমন খান তাঁর পোস্টে লেখেন, শুরুতে আন্দোলনটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কিন্তু পরে তা হিংসাত্মক মোড় নেওয়ায় তিনি দুঃখিত। আন্দোলনে আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাঁদের জন্য তাঁর মন কাঁদছে। 

অভিনেতার মতে, পেপার লিকের মতো ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার উপর বড় আঘাত। তাই এই সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান হওয়া প্রয়োজন।

ছাত্রদের সাহস ও ঐক্যের প্রশংসা

সলমন তাঁর পোস্টে ছাত্রদের প্রশংসা করে বলেন, দেশের তরুণ প্রজন্ম উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে একজোট হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। তিনি অভিভাবকদেরও ধন্যবাদ জানান, কারণ তাঁরা সন্তানদের পাশে দাঁড়িয়েছেন।

অভিনেতার কথায়, এই প্রজন্মের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ গড়বে। তাঁদের অধ্যবসায়, নিষ্ঠা এবং শিক্ষার প্রতি আগ্রহ ভারতের জন্য গর্বের বিষয়। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের এই প্রচেষ্টা অন্যদের কাছেও উদাহরণ হয়ে থাকবে।

রাজনীতি থেকে দূরে রাখার বার্তা

নিজের পোস্টে সলমন স্পষ্টভাবে জানান, এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। তাঁর মতে, এটি ছাত্রছাত্রীদের এবং শিক্ষা ব্যবস্থার বিষয়। আন্দোলনের কৃতিত্বও শুধুমাত্র ছাত্রদেরই প্রাপ্য।

তিনি আশাবাদী যে সরকারও ছাত্রদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে। এতে ছাত্র, সরকার এবং দেশের শিক্ষাক্ষেত্র— সকলেরই লাভ হবে বলে মন্তব্য করেন তিনি।

ভারতকে শিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কেন্দ্র হিসেবে দেখতে চান

সলমন খান তাঁর বার্তার শেষে একটি বড় স্বপ্নের কথাও তুলে ধরেন। তাঁর মতে, শিক্ষা এমন একটি বিষয় হয়ে উঠুক যা নতুন প্রজন্মের কাছে সবচেয়ে বড় ট্রেন্ড। ভবিষ্যতে এমন দিন আসুক, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা ভারতে পড়াশোনা করতে আসবে এবং ভারত আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সলমনের পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন। এর মধ্যেই আরও একাধিক অভিনেতা, পরিচালক ও সংগীতশিল্পীও ছাত্রদের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget