এক্সপ্লোর

আয় ২৫৩.২৫ কোটি টাকা, ২০১৮-য় ভারতের সবচেয়ে ধনী সেলেব্রিটি সলমন, এই নিয়ে টানা তৃতীয়বার, মেয়েদের মধ্যে প্রথম দীপিকা

মুম্বই: টানা তৃতীয়বার ভারতের সবচেয়ে ধনী সেলেব্রিটির তকমা পেলেন সলমন খান। ফোর্বস ম্যাগাজিনের বিচারে ১০০ জন ভারতীয় সেলেব্রিটির তালিকায় ধনের বিচারে সবার ওপরে রয়ে গেলেন ৫২ বছর বয়সি সুপারস্টার। ২০১৭-র ১ অক্টোবর থেকে ২০১৮-র ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে সিনেমা, টিভির নানা শো ও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে তাঁর আয় হয়েছে ২৫৩.২৫ কোটি টাকা। ফোর্বস জানিয়েছে, তালিকায় ১১২.৮ কোটি টাকা আয়ের ফলে ভারতের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী মহিলা সেলেব্রিটি হয়েছেন পদ্মাবত-এর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তালিকায় তাঁর স্থান চারে। ২০১২ সালে এ ধরনের তালিকা তৈরি শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনও মহিলা প্রথম ৫-এ এলেন। আরেক নামী অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া গত বছরের সাত নম্বর স্থান খুইয়ে অনেক পিছনে পড়ে গিয়েছেন। ৬৮ কোটি টাকা থেকে তাঁর আয় ২০১৮-য় কমে এসেছে ১৮ কোটিতে। এখন তাঁর স্থান ৪৯। ২২৮.০৯ কোটি টাকা আয় করেছেন বিরাট কোহলি। সলমনের পরই তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। মূলত বিনোদন দুনিয়ার লোকজনই ফোর্বসের এই তালিকায় ওপরের সারিতে থাকেন। ভারতের ক্রিকেট অধিনায়ক প্রথম খেলার মাঠের লোক যিনি তাঁদের দাপটে ভাগ বসালেন। বিচার্য্য সময়সীমার মধ্যে নতুন কোনও ছবি রিলিজ করেনি। ফলে শাহরুখ খান দুনম্বর থেকে নেমে গিয়েছেন ১৩য়। এবছর তাঁর আয়ের পরিমাণ ৫৬ কোটি টাকা। কোহলির পর তালিকায় আছেন অক্ষয় কুমার। তিন নম্বরে দাঁড়িয়ে বলিউডের ‘খিলাড়ি’র আয় ১৮৫ কোটি টাকা। আমির খান আছেন ৬ নম্বরে। আয়ের পরিমাণ ৯৭.৫ কোটি টাকা। বিগ বি অমিতাভ বচ্চনের আয় ৯৬.১৭ কোটি টাকা। তিনি আছেন সাতে। রণবীর সিংহের স্থান আটে। আয়ের পরিমাণ ৮৪.৬৭ কোটি টাকা। অজয় দেবগণ দশম স্থান পেয়েছেন ৭৪.৫ কোটি টাকা আয়ে। মহেন্দ্র সিংহ ধোনি ও সচিন তেন্ডুলকর রয়েছেন যথাক্রমে পাঁচ ও ৯ নম্বরে। প্রথম জনের আয় হয়েছে ১০১.৭৭ কোটি টাকা। সচিনের ৮০ কোটি টাকা।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget