এক্সপ্লোর

আয়ের নিরিখে চলতি বছর এখনও পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং সলমনের সিনেমার, দেখে নেওয়া যাক এই তালিকার প্রথম পাঁচটি সিনেমা

গতকাল বুধবার ইদের দিন মুক্তি পেয়েছে সলমন খানের সিনেমা ভারত। প্রথম দিনেই বক্সঅফিসে ব্যাপক সাড়া পেয়েছে এই সিনেমা এবং সেই সঙ্গে নয়া নজিরও গড়ে ফেলেছে। আয়ের নিরিখে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের তকমা পেল এই সিনেমা।

মুম্বই: গতকাল বুধবার ইদের দিন মুক্তি পেয়েছে সলমন খানের সিনেমা 'ভারত'। প্রথম দিনেই বক্সঅফিসে ব্যাপক সাড়া পেয়েছে এই সিনেমা এবং সেই সঙ্গে নয়া নজিরও গড়ে ফেলেছে। আয়ের নিরিখে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের তকমা পেল এই সিনেমা। এর আগে আলিয়া ভট্ট ও বরুণ ধবনের 'কলঙ্ক' সিনেমা এই রেকর্ড গড়েছিল। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে 'কলঙ্ক'-এর আয় ছিল ২১.৬০ কোটি টাকা। 'ভারত' এই জায়গায় প্রথম দিনে আয় করেছে প্রায় দ্বিগুণ ৪২.৩০ কোটি টাকা। এ বছরের পাঁচটি সিনেমা বড় ওপেনিং করেছে। এগুলির মধ্যে সবার প্রথমে সলমনের 'ভারত'। দ্বিতীয় স্থানে 'কলঙ্ক'। রণবীর সিংহ এই তালিকায় চতুর্থ। তাঁর 'গলি বয়' সিনেমা প্রথম দিনে ১৯.০৬ কোটি টাকা আয়ের জন্য চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ নম্বরে অজয় দেবগনের 'টোটাল ধামাল'। মুক্তির প্রথম দিনে এই সিনেমা ১৬.৫০ কোটি টাকা আয় করেছিল। এখনও পর্যন্ত চলতি বছর যে সিনেমাগুলি সবচেয়ে বেশি ওপেনিং করছে- 'ভারত'-৪২.৩০ কোটি টাকা 'কলঙ্ক'-২১.৬০ কোটি টাকা 'কেসরি'-২১.০৬ কোটি টাকা 'গলি বয়'-১৯.০৬ কোটি টাকা 'টোটাল ধামাল'-১৬.৫০ কোটি টাকা 'ভারত' সিনেমা সলমনের অন্যান্য সিনেমায় আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে। এর আগে সলমনের 'প্রেম রতন ধন পায়ো' প্রথম দিন ৪০.৩৫ কোটি টাকা আয় সহ দুরন্ত শুরু করেছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে সলমনের নতুন সিনেমা। সলমনের কেরিয়ারে এর আগে প্রথম দিনেই এত আয় তাঁর কোনও সিনেমাই করেনি। সারা দেশের ৪৭০০ পর্দায় সিনেমাটি মুক্তি পেয়েছে। বিদেশে ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget