এক্সপ্লোর

Sandipta Sen: পায়ে পায়ে ১৫, 'দুর্গা'-র জন্মদিনে অভিনয় সফর ঘুরে দেখলেন সন্দীপ্তা

Sandipta Sen News: সোশ্যাল মিডিয়ায় আজ নিজের পুরনো ছবি শেয়ার করে সন্দীপ্তা লেখেন, 'শুরুটা কি ভোলা যায় ? ভোলা উচিতও না। 'দুর্গা' ধারাবাহিক দিয়ে আমার পথ চলা শুরু।'

কলকাতা: পায়ে পায়ে ১৫। ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তারপরে বহু চরিত্র, ওয়েব সিরিজ, ছোটপর্দা.. সব মিলিয়ে তিনি এখন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 'দুর্গা' ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল তাঁর পথচলা। আর সেই ধারাবাহিকেরই ১৫ বছর পূর্তিতে অভিনয় সফরকে ফিরে দেখলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। 

সোশ্যাল মিডিয়ায় আজ নিজের পুরনো ছবি শেয়ার করে সন্দীপ্তা লেখেন, 'শুরুটা কি ভোলা যায় ? ভোলা উচিতও না। 'দুর্গা' ধারাবাহিক দিয়ে আমার পথ চলা শুরু। আজ ৮.৯.২৩। দেখতে দেখতে কেটে গেল আমার অভিনয় জীবনের ১৫টা বছর। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আমাকে এতটা প্রাণ ভরে ভালোবাসা দেওয়ার জন্য। বড়দের কাছ থেকে চাই আরও আশীর্বাদ এবং ছোটদের থেকে চাই অফুরন্ত ভালোবাসা।' সেই সঙ্গে, যে চ্যানেলের হাত ধরে 'দুর্গা' ধরাবাহিকে পা রেখেছিলেন তিনি, সেই চ্যানেলও পার করল ১৫ বছর। সন্দীপ্তা সেই চ্যানেলকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

বর্তমানে একাধিক ওয়েব সিরিজের বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সন্দীপ্তা। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। সন্দীপ্তার শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'নষ্টনীড়' (Nostoneer)। তবে কেবল ছোটপর্দা বা ওয়েব সিরিজ নয়, বড়পর্দাতেও দেখা গিয়েছে সন্দীপ্তাকে। একেনবাবুকে নিয়ে বড়পর্দায় তৈরি হওয়া ছবি 'রাজস্থানে রুদ্ধশ্বাস'-এ দেখা গিয়েছিল সন্দীপ্তাকে। এছাড়া 'একান্নবর্তী' ছবিতেও দেখা গিয়েছিল সন্দীপ্তাকে।

কাজের পাশাপাশি, ব্যক্তিগত জীবনও উপভোগ করেন সন্দীপ্তা। তিনি ঘুরতে ভালবাসেন। কাজেই সময় পেলেই বেরিয়ে পড়েন সফরে, তা সে স্বদেশে হোক বা বিদেশে.. সন্দীপ্তা একা অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে খুবই ভালবাসেন। সদ্য তাইল্যান্ডে ঘুরে এসেছেন তিনি। কিছুদিন আগে জন্মদিনও গিয়েছে অভিনেত্রীর। বাড়িতেই পরিবার, বন্ধু ও ভালবাসার মানুষের সঙ্গে বিশেষ এই দিনটি উদযাপন করেছিলেন সন্দীপ্তা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

আরও পড়ুন: Anirban Bhattacharya: বল্লভপুরের পরে 'পক্ষীরাজের ডিম', ফের রূপকথার গল্প শোনাবেন অনির্বাণ-শ্যামল

                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget