এক্সপ্লোর

Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?

Sanjay Dutt Shekhar Tonite Row: শেখর সুমনের টক শো-তে সঞ্জয় দত্তের মন্তব্যে বিতর্ক। সাফাই দিলেন অভিনেতা।

মুম্বই: নিজের মন্তব্য থেকে এবার সরলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। শেখর সুমনের অনুষ্ঠানে গিয়ে ‘দেশে শান্তি নেই’ বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন তিনি। সেই নিয়ে সমালোচনা শুরু হতেই নিজের মন্তব্য থেকে সরে এলেন। দাবি করলেন, ওই মন্তব্য তাঁর নিজের নয়। গোটাটাই ‘স্ক্রিপ্টেড’। (Sanjay Dutt Shekhar Tonite Row)

সম্প্রতি শেখরের টক শো ‘শেখর টুনাইটে’ যোগ দেন সঞ্জয়। সেখানে দেশে ‘শান্তি নেই’ বলে মন্তব্য করেন তিনি, যা নিয়ে নেটিজেনদের একাংশ তাঁকে আক্রমণ করতে নেমে পড়েন। শেষ পর্যন্ত ভিডিও বার্তা পোস্ট করে সাফাই দিলেন সঞ্জয়। তাঁর বক্তব্য, “শেখর সুমনের শো-তে একটি মন্তব্য নিয়ে অনেকে যোগাযোগ করেছেন আমার সঙ্গে। আমার মন্তব্যে তাঁরা হতবাক, একমত পোষণ করেন না বলে জানিয়েছেন।” (Shekhar Suman)

আরও পড়ুন: যন্তর মন্তরে মহিলা সাংবাদিকের 'যৌন হেনস্থা'- র অভিযোগ যে পুলিশকর্তার বিরুদ্ধে, পদোন্নতি হল তাঁর

এর পর সঞ্জয় বলেন, “আমি ওঁদের অনুভূতি বুঝতে পারছি। জানাতে চাই, আমি যে মন্তব্য করেছি, তা ছিল স্ক্রিপ্টের অংশে (অর্থাৎ চিত্রনাট্য অনুযায়ী)। এই ধরনের টেলিভিশন শো-র ক্ষেত্রে এমনটা হয়। আমরা চিত্রনাট্য অনুযায়ী পারফর্ম করছিলাম। ওই মন্তব্য স্ক্রিপ্টেড অংশেরই অন্তর্ভুক্ত। আমার ব্যক্তিগত মতামত নয়। চাই না এ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হোক।”

একদিন আগেও সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানিয়েছিলেন সঞ্জয়। সেবার তিনি লেখেন, ‘কোনও ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে আঘাত বা অসম্মান কার আমার উদ্দেশ্য ছিল না। স্ক্রিপ্টেড কথোপকথনের অংশ ছিল আমার ওই মন্তব্য, যেমন ব্যঙ্গাত্মক সুর ছিল ‘মুন্নাভাই’য়ের মতো ছবির। ‘গাঁধীগিরি’র ভাবনা ছিল ভালবাসা, স্নেহ, একতার বার্তা পাঠানোর জন্য়। দুর্ভাগ্যবশত আমার মন্তব্যের অন্য অর্থ বের করা হয়েছে’।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বিশেষ ডেটিং অ্যাপ, জন্মহারে পতন ঘিরে উদ্বেগ, নড়েচড়ে বসল সিঙ্গাপুর সরকার

‘শেখর টুনাইট’ অনুষ্ঠানে সঞ্জয়ের একাধিক মন্তব্য ঘিরে বিতর্ক বাধে। দেশের বর্তমান অবস্থা নিয়ে মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “এই দেশের মানুষ অত্যন্ত ভাল। এখানে শান্তি কায়েম থাকা উচিত। কিন্তু দেশে আর শান্তি অনুভব করি না আমি। আমদের ভারতীয়দের মন অনেক উদার। আমরা অতিথিপরায়ন। আমরা অকাতরে দিয়ে গিয়েছি, যা অব্যাহত থাকা উচিত। শিবঠাকুরের কাছে প্রার্থনা, ওই দিনগুলি তাড়াতাড়ি ফিরে আসুক।”

সেখানেই থামেননি সঞ্জয়। ‘মুন্নাভাই’য়ের চরিত্রটিকে রাজনৈতিক ব্যঙ্গাত্মক প্রেক্ষাপটে তুলে ধরেন। নেহাত রসিকতার ছলেই নিজেকে পাঁচ মিনিটের জন্য দেশের প্রধানমন্ত্রী কল্পনা করেন তিনি। ‘মুন্নাভাই’য়ের কায়দায় জাতির উদ্দেশে কাল্পনিক ভাষণ দেন, যাতে সঞ্জয় বলেন, “আমি গাঁধীজীকে অসম্ভব শ্রদ্ধা করি। গাঁধীজীর তিনটি বাঁদরের কথা সবাই জানেন যে, খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না, খারাপ কিছু বোলো না। আজ চতুর্থ একটি বাঁদরের প্রয়োজন দেখা দিয়েছে। কেউ যদি খারাপ কিছু দেখে, তাকে শুধরে দেবে কে?” সঞ্জয়ের ওই মন্তব্য নিয়ে বিতর্ক বাঁধতে সময় লাগেনি। দেশের বর্তমান অবস্থা দেখে সরকারের সমালোচনা করেই তিনি ওই মন্তব্য করেছেন বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। শেষ পর্যন্ত সাফাই দিলেন সঞ্জয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
Advertisement

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget