এক্সপ্লোর

Sanjay Dutt Update: 'তুমি আমার পরিবারের মেরুদন্ড', মান্যতার জন্মদিনে লিখলেন সঞ্জয়

সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি একসঙ্গে কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। আর তার সঙ্গে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও।

মুম্বই : বৃহস্পতিবার ছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা দত্তর জন্মদিন। আর এই বিশেষ দিনে স্ত্রী-কে বিশেষভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি একসঙ্গে কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। আর তার সঙ্গে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও।

এদিন সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় দত্ত ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, 'তুমি আমার পরিবারের মেরুদন্ড। আর আমার জীবনের আশার আলো। তুমি যে আমার জীবনে ঠিক কী, তা শব্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। এটা তুমিও খুব ভালো করে জানো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে এইভাবে থাকার জন্য। শুভ জন্মদিন।'

প্রসঙ্গত, ২০০৮ সালে মান্যতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। ইকরা এবং শাহরান নামে তাঁদের দুই যমজ সন্তানও রয়েছে।

সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলিউডের মুন্না ভাই। জানা গিয়েছিল, ফুসফুসের ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছেন তিনি। পরবর্তীকালে অভিনেতা চিকিৎসার জন্য বিদেশেও যান। সুস্থ হয়ে ফিরেও আসেন। সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম গুজব রটেছিল অভিনেতার শারীরিক অসুস্থতা নিয়ে। সেই সময়ে নেটাগরিদের কাছে কোনও গুজব না রটানোর আবেদন রাখেন মান্যতা দত্ত। তিনি বলেছিলেন, 'সঞ্জুর প্রত্যেক ভক্তদের এবং অনুরাগীদের অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। যেভাবে আপনারা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, তাতে আমার ভাষা নেই আপনাদের ধন্যবাদ জানানোর। আপনারা পাশে থাকুন। আপনাদের প্রিয় সঞ্জয় দত্ত খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন।'

সঞ্জয় দত্তের সঙ্গে বিয়ের আগে ছবিতে অভিনয়ও করেছেন মান্যতা। ২০০৮ সালে কমল আর খানের ছবি দেশদ্রোহি ছবিতে অভিনয় করেন মান্যতা। ২০০৩ সালে অভিনয় করেছেন গঙ্গাজল ছবিতে।

প্রসঙ্গত, সঞ্জয় দত্তকে শেষ বার 'সড়ক ২' ছবিতে আলিয়া ভাট এবং আদিত্য রয় কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেতা এখন 'কেজিএফ টু', 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' এবং অ্যাকশন ছবি 'শামশেরা'তে দেখা যেতে চলেছে।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget