এক্সপ্লোর

Kedarnath-Badrinath: আর কি কেদারনাথ যেতে পারবেন না সারা আলি খান? সনাতন ধর্মে বিশ্বাসী বলে হলফনামা দিতে হবে, জানাল মন্দির কমিটি

Sara Ali Khan Kedarnath Trip: মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন হেমন্ত।

নয়াদিল্লি: অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল ‘কেদারনাথ’ ছবির হাত ধরে। সেই থেকে ফি বছর কেদারনাথ-বদ্রীনাথ যাত্রা বাঁধা। কিন্তু এবার কেদারনাথ-বদ্রীনাথ যেতে বাধার মুখে পড়তে হতে পারে অভিনেত্রী সারা আলি খান। কারণ বদ্রী-কেদার মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, মন্দিরে ঢুকতে চাইলে হলফনামা জমা দিতে হবে সারাকে। তিনি যে হিন্দু ধর্মের অনুসারী, তা জানাতে হবে। (Sara Ali Khan Kedarnath Trip)

মঙ্গলবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন হেমন্ত। জানান, অহিন্দু কেউ মন্দির দর্শন করতে চাইলে, হলফনামা জমা দিয়ে হিন্দু ধর্মের প্রতি নিজেদের আস্থার কথা জানাতে হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, “অহিন্দু হয়েও যাঁরা সনাতন ধর্মে বিশ্বাসী-তাঁদের লিখিত হলফনামা দিয়ে বলতে হবে, ‘আমি সনাতনী; হিন্দুত্বে বিশ্বাসী’। তাহলেই সকলকে স্বাগত জানাব।” (Kedarnath-Badrinath)

হিন্দুধর্মে আস্থার নথি জমা দিতে হবে বলেও জানান হেমন্ত। যে কোনও অহিন্দু পুণ্যার্থীর ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর। এব্যাপারে সরাসরি সারা আলির নাম উল্লেখ করেন হেমন্ত। জানান, মন্দিরে পুজো দিতে এলে নায়িকাকেও অনুমতি নিতে হবে। নিয়ম মানলে তবেই মন্দিরে ঢুকতে পারবেন তিনি। হেমন্তর কথায়, “সারা আলি খান যদি সনাতন ধর্মের প্রতি নিজের আস্থার কথা জানান, হলফনামা জমা দেন, তাহলে তাঁকে পুজো দিতে দেওয়া হবে।”

‘কেদারনাথ’ ছবিতে অভিনয় করেই বলিউডে পা রাখেন সারা আলি। সেই থেকে প্রায়শই কেদারনাথ-বদ্রীনাথ দর্শনে  যান তিনি। সেখান থেকে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কেদারনাথের প্রতি নিজের বিশেষ ভাললাগা, টানের কথাও বার বার তুলে ধরেছেন তিনি। আধ্য়াত্মিক জগতের প্রতি যে বিশেষ আকর্ষণ রয়েছে তাঁর, তা জানাতে দ্বিধা করেননি সেফ আলি খান এবং অমৃতা সিংহের মেয়ে। মা-বাবা দু’জনেই ভিনধর্মী, তাই ছোট থেকেই ধর্মের প্রতি বিশেষ আকর্ষণ ছিল বলে জানান। সারা জানান, প্রশংসা কুড়োতে নয়, প্রথম ছবির স্মৃতি জড়িয়ে রয়েছে সেখানে। সেখানে গিয়ে শান্তিও পান। তাই বার বার কেদারনাথ ছুটে যান তিনি।

মন্দির দর্শনে হলফনামা জমা দেওয়ার রীতি অতি সম্প্রতিই চালু করেছে বদ্রী-কেদার মন্দির কমিটি।  উত্তরাখণ্ড সরকারের কাছে সেই মতো প্রস্তাবও পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। ১৯ এপ্রিল থেকে চারধাম যাত্রা শুরু হচ্ছে। তার আগেই নিয়ম কার্যকর করছে মন্দির কমিটি। এখনও পর্যন্ক প্রায় ৬ লক্ষ মানুষ মন্দির দর্শনের আবেদন জানিয়েছেন। আগামী ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দরজা খুলবে। ২২ এপ্রিল খুলবে কেদারনাথ ধামের দরজা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tollywood Artist Forum: রাহুল অরুণোদয়ের মৃত্যু শিখিয়ে দিয়ে গেল, কর্মবিরতির সিদ্ধান্ত টালিগঞ্জের শিল্পীদের, বৈঠকের পর জানাল আর্টিস্ট ফোরাম
রাহুল অরুণোদয়ের মৃত্যু শিখিয়ে দিয়ে গেল, কর্মবিরতির সিদ্ধান্ত টালিগঞ্জের শিল্পীদের, বৈঠকের পর জানাল আর্টিস্ট ফোরাম
Mrunal Thakur: গ্রেফতার ম্রুণাল ঠাকুর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও! সত্যিটা কী?
গ্রেফতার ম্রুণাল ঠাকুর? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও! সত্যিটা কী?
Janhvi Kapoor: মাত্র ১৫ বছর বয়সে নীল ছবির ওয়েবসাইটে নিজের মুখ! ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল জাহ্নবীর!
মাত্র ১৫ বছর বয়সে নীল ছবির ওয়েবসাইটে নিজের মুখ! ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল জাহ্নবীর!
Swastika on Rahul Death: 'মানুষ চলে গেলেই বিবেক দংশন, ধারাবাহিকটার আগে রাহুলের হাতে কোনও কাজ ছিল না', সোজাসাপ্টা স্বস্তিকা
'মানুষ চলে গেলেই বিবেক দংশন, ধারাবাহিকটার আগে রাহুলের হাতে কোনও কাজ ছিল না', সোজাসাপ্টা স্বস্তিকা
Advertisement

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget