এক্সপ্লোর

Sara Ali Khan Viral Video: শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস সারা আলি খানের, ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী সারা আলি খান শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। শেয়ার করার পর এই ভিডিওটি প্রায় ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর সেইসঙ্গে নেটিজেনরা প্রচুর সংখ্যায় কমেন্ট করতে ভুলছেন না।

মুম্বই:  বলিউড অভিনেত্রী সারা আলি খান শুক্রবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। শেয়ার করার পর এই ভিডিওটি প্রায় ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর সেইসঙ্গে নেটিজেনরা প্রচুর সংখ্যায় কমেন্ট করতে ভুলছেন না। ভিডিওতে সারাকে কাপড়ের দড়ির সাহায্যে বিশেষভাবে ঝুলন্ত অবস্থায় যোগ করতে দেখা যাচ্ছে। আসলে নিজেকে ফিট রাখতে যোগাভ্যাসের এটাও একটা পদ্ধতি। সারা এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, উইক এন্ডে ঝুলন্ত অবস্থায়। উল্লেখ্য, বর্তমানে সারা মলদ্বীরে মা অমৃতা সিংহ ও ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটির আনন্দ উপভোগ করছেন। সেখান থেকেই এই ভিডিও শেয়ার করেছেন সারা। এর আগে তিনি এই অবসর বিনোদনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
সারা এমনিতে ফিটনেস নিয়ে খুবই খুঁতখুঁতে। তাঁকে নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরাতে দেখা যায়। আর তাঁর ওজন ঝরিয়ে ছিপছিপে হয়ে ওঠার কথা তো সবারই জানা। সারাও তাঁর এই রূপান্তরের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। সম্প্রতিই সারাকে বরুণ ধবনের সঙ্গে কুলি নম্বর ওয়ান সিনেমায় দেখা গিয়েছিল। এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছিল।  সিনেমাটি সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। ২০১৮-তে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সইফ আলি খান-অমৃতা সিংহর কন্যা সারা আলি খানের। এরপর রণবীর সিংহর সঙ্গে সিম্বা সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমা দর্শকদের মন জয় করে নিয়েছিল। এছাড়াও সারা তাঁর আগামী সিনেমা অন্তরঙ্গী রে-র শ্যুটিংয়েও ব্যস্ত রয়েছেন। এই সিনেমা সারার সঙ্গে অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সারা আলি খান। মাঝেমধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। তা ছাড়াও আলোকচিত্রীদের ক্যামেরাতেও বিভিন্ন সময় তাঁর ছবি দেখা যায়। বলিউডের উঠতি জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম সারা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sunidhi Chauhan: গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
Neena Gupta: 'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget