এক্সপ্লোর

Shaan Tanha Dil : 'ডিপ্রেশন কী যন্ত্রণা কাছ থেকে দেখেছি', তনহা দিল ২ -এ মানসিক স্বাস্থ্য নিয়ে বার্তা শানের

শান জানান, তাঁর স্ত্রীও ক্লিনিক্যাল ডিপ্রেশন ভুগছিলেন। বছরখানেকের উপর চলে এই সমস্যা। কিন্তু আপাতভাবে শানের স্ত্রী রাধিকার জীবনে তেমন কোনও সমস্যা আসার কথাও নয়!

মুম্বই : শান মানেই 'তনহা দিল'। ২০২০ তে ২০ বছর পূর্ণ করেছে শানের এই গান। কিন্তু আজও তনহা দিলের ক্রেজ অব্যাহত । তাই তনহা দিল ২ এর কথা ভাবছেন শান। ২০২০ থেকেই চলছে এই ভাবনা। এবার তা বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবছেন সঙ্গীত শিল্পী। তবে দুই দশক আগে 'তনহা দিল' ছিল একান্তই প্রেমের গান। আর এবার তনহা দিল  নিয়ে তাঁর ভাবনা একটু অন্যরকম। হালফিলে, শান জানিয়েছেন, তনহা দিল ২ এ মেন্টাল হেলথ নিয়ে কাজ করার কথা ভাবছেন তিনি। নিজের জীবনে খুব কাছের মানুষকে এই সমস্যায় ভুগতে দেখেছেন সঙ্গীত শিল্পী। 

এর আগে , এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে শান তনহা দিল-২ এর দুকলি শোনানও দর্শদের। তিনি জানান, তনহা দিল নিয়ে  স্পেশ্যাল প্রোজেক্ট করার ইচ্ছে ছিল , কিন্তু কোভিডের জন্য ভাবনাচিন্তা অনেকটাই ব্যাহত হয়েছে। গত বছর সেই ইচ্ছে পূর্ণ না হলেও, এই বছর প্রকাশ্যে আনতে চলেছেন তনহা দিল ২ - এর গান। যাতে মানসিক স্বাস্থ্যর কথা বলবে শানের গান। সঙ্গীতশিল্পী বলেন,' এখন বহু মানুষই ডিপ্রেশনের শিকার। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। হাজারো আলোচনা সত্ত্বেও এই সমস্যাগুলো সাধারণ মানুষ বোঝেন না। দরকার চিকিৎসার।  সবাই মনে করে ভালই তো চলছে জীবন । কেন হঠাৎ স্ট্রেস ? কিন্তু নানা কারণে স্ট্রেস আসতে পারে। কাজের স্ট্রেস বা নিজের জীবনের সমস্যা থেকেও স্ট্রেস আসতে পারে। অনেকের আবার বংশগত ভাবে ডিপ্রেশন আসে। ' 

শান জানান, তাঁর স্ত্রীও ক্লিনিক্যাল ডিপ্রেশন ভুগছিলেন। বছরখানেকের উপর চলে এই সমস্যা। কিন্তু আপাতভাবে শানের স্ত্রী রাধিকার জীবনে তেমন কোনও সমস্যা আসার কথাও নয়! কিন্তু কোনও কারণে তাঁকেও ঘিরে ফেলে ডিপ্রেশনের কালো ছায়া।  তাই শানের ভাবনায় এবার মানসিক স্বাস্থ্যের বিষয়টি। তিনি বলেন,  এই সমস্যাটি বোঝা সাধারণের পক্ষে খুব কঠিন। ক্লিনিক্যাল ডিপ্রেশনের প্রপার ট্রিটমেন্ট দরকার। তাছাড়া তিনি বলেন, এঁদের বাইরে থেকে বিচার না করে, কাছ থেকে সমস্যাটি বুঝতে হবে। মানসিকভাবে এঁদের পাশে দাঁড়াতে হবে। ভাগ করে নিতে হবে কষ্ট। আপাতত শানের তনহা দিলের নতুন পর্ব শুনতে আগ্রহী সকলে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget