এক্সপ্লোর

Main Hoon Na Moment: ‘ম্যায় হুঁ না’ গানে নাচ শাহরুখ-ফারহার, মুহূর্তে ভিডিও ভাইরাল

ফারহার এই পোস্টে নেট নাগরিক থেকে শুরু করে কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারাও।

মুম্বই : অনস্ক্রিন হোক আর অফস্ক্রিন, বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে ফারহা খানের ( Farah Khan) কেমিস্ট্রি কারও অজানা নয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও পোস্ট করেছেন কোরিওগ্রাফার, ছবি পরিচালক, অভিনেতা, প্রযোজক ফারহা খান। ভিডিওতে বলিউডের অন্যতম হিট ছবি 'ম্যায় হুঁ না'-র (Main Hoon Na) গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ফারহা খানকে। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ভাইরাল সেই ভিডিও।

২০০৪-এ মুক্তি পায় শাহরুখ খানের অন্যতম হিট এবং জনপ্রিয় ছবি 'ম্যায় হুঁ না'। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাও, বোমান ইরানি, কিরণ খের, নাসিরুদ্দিন শাহ প্রমুখ অভিনেতারা। ফারহা খানের পরিচালনায় এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সফল হয়। অনু মালিকের সুরে ছবির প্রতিটি গানও সমান জনপ্রিয়তা লাভ করে। ফারহা খানের পোস্ট করা ভিডিওতে 'ম্যায় হুঁ না'র টাইটেল ট্র্যাকে শাহরুখ খানের সঙ্গে কোমর দোলাতে দেখা যাচ্ছে তাঁকে। যা দেখে নেটিজেনরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে 'ম্যায় হুঁ না' মুক্তি পাওয়ার তিন বছর পর ২০০৭-এ ফের 'ওম শান্তি ওম' ছবি দিয়ে ফারহার সঙ্গে জুটি বাঁধের শাহরুখ খান। তাঁদের অনুরাগীরাও এই জুটির ছবির জন্য যে অপেক্ষা করে থাকেন, তাও কমেন্ট বক্স দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। 'ম্যায় হুঁ না'-র সেই মজাদার মুহূর্তকেই ফের নতুন ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে ফিরিয়ে আনলেন তাঁরা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিও পোস্ট করে ফারহা খান লিখেছেন, 'আমার সবচেয়ে প্রিয়...একমাত্র এবং একমাত্র শাহরুখ খান। এখানে তোমার মতো কেউ নেই।’

ফারহার এই পোস্টে নেট নাগরিকদের থেকে শুরু করে কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। 'বাজিরাও মস্তানি' অভিনেতা রণবীর সিংহ কমেন্টে লিখেছেন, 'ওহ আমার হৃদয়টা গলে গেল।' আবার রীতেশ দেশমুখ লিখেছেন, 'সবসময়ের প্রিয়’। সবমিলিয়ে ফারহা খান এবং শাহরুখ খানের এই যুগলবন্দি নেট নাগরিক থেকে সেলিব্রিটি, সকলেরই মন ছুঁয়ে গিয়েছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পাওয়া আনন্দ এল রাইয়ের ছবি 'জিরো'-র পর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ। জানা যাচ্ছেন, খুব শীঘ্রই নতুন ছবি 'পাঠান' নিয়ে দর্শকদের কাছে ফিরছেন 'বাদশা'।

সেরা শিরোনাম

Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Diljit Dosanjh: পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
পাওয়া গেল না অনুমতি, নিরাপত্তার কারণে বাতিল দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget