এক্সপ্লোর

Shah Rukh Khan: রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'তে শাহরুখ খানের লুক ফাঁস! মুহূর্তে ভাইরাল ছবি

যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।

মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাসের পারদ যে ক্রমশ চড়ছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই। কিং খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' (Zero) ছবিতে। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। আগামী বছর তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। তার অপেক্ষায় দর্শকেরা। তবে, শুধু মুখ্য চরিত্রতেই দেখা যাবে না শাহরুখ খানকে। এছাড়াও বেশ কিছু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। যেমন সলমন খানের 'টাইগার থ্রি'। এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। সম্প্রতি নেট মাধ্যমে কিং খানের আরও একটি ছবি ফাঁস হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, সেটি নাকি রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে তাঁর লুক। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।

'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খানের লুক ভাইরাল-

সম্প্রতি শাহরুখ খানের ফ্যান পেজের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে নেট মাধ্যমে। যেখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে কিং খানকে। একটি ছবিতে তিনি একেবারে স্বমহিমায়। দু হাত দুদিকে ছড়িয়ে এক হাঁটু মুড়ে বসে রয়েছেন শাহরুখ। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, এটি 'ব্রহ্মাস্ত্র' ছবিরই শাহরুখের লুক। ভগবান হনুমানের থেকেই অনুপ্রাণিত হয়ে এই লুক তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'কে ঘিরে প্রত্যাশা বাড়ছে অনুরাগীদের। ইতিমধ্যেই এই ছবিতে রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের লুক প্রকাশ্যে এসেছে। মুক্তি পেয়েছে ছবির ট্রেলারও। কিছুদিন আগেই মুক্তি পায় ছবির গান। এছাড়াও এই ছবিতে বলিউডের বেশ কিছু তারকাকে ক্যামিও চরিত্রে দেখা যেতে চলেছে বলে জানা যাচ্ছে। শাহরুখ খানের পাশাপাশি দীপিকা পাডুকোনও থাকতে পারেন এই ছবিতে ক্যামিও চরিত্রে। অভিনেত্রীর সেই লুকও কিছুদিন আগেই প্রকাশ্যে আসে। 

আরও পড়ুন - Laal Singh Chaddha: প্রত্যাশামতো কি প্রথমদিন ব্যবসা করতে পারল আমির খানের 'লাল সিং চাড্ডা'?

প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে 'ব্রহ্মাস্ত্র' ছবিটি তৈরি করছেন অয়ন মুখোপাধ্যায়। জানা যায়, এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল রণবীর কপূর ও আলিয়া ভট্টের সম্পর্ক। বাস্তব জীবনে জুটি বাঁধলেও পর্দায় এখনও পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি রণবীর - আলিয়াকে। 'ব্রহ্মাস্ত্র'তেই প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা যাবে। তাই দর্শকেরাও অপেক্ষায় রয়েছেন দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য। চলতি বছর শেষের দিকে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget