এক্সপ্লোর

Shah Rukh Khan: কেমন আছেন শাহরুখ খান? ভক্তদের জানালেন ম্যানেজার পূজা দাদলানি

SRK Health Update: বুধবার চিন্তায় পড়েন আপামর দেশবাসী। হঠাৎ শোনা যায় অসুস্থ শাহরুখ খান। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমদাবাদের বিপুল গরমে, ডিহাইড্রেশন হয় শাহরুখের, হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।

নয়াদিল্লি: সেরে উঠছেন কিং খান (King Khan)। এখন অনেকটাই ভাল আছেন তিনি। শাহরুখের (Shah Rukh Khan) প্রিয় বন্ধু জুহি চাওলার পর তাঁর ম্যানেজার পূজা দাদলানিও (Pooja Dadlani) আশ্বস্ত করলেন অনুরাগীদের। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন গতকাল শাহরুখ খান। তাঁকে ভর্তি করা হয় আমদাবাদের কেডি হাসপাতালে (K D Hospital)। তবে তিনি সুস্থ হয়ে মাঠে থাকবেন রবিবার, জানিয়েছে ঘনিষ্ঠ মহল। 

কেমন আছেন শাহরুখ খান? কী জানালেন পূজা দাদলানি?

বুধবার চিন্তায় পড়েন আপামর দেশবাসী। হঠাৎ শোনা যায় অসুস্থ শাহরুখ খান। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমদাবাদের বিপুল গরমে, ডিহাইড্রেশন হয় শাহরুখের, হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। পরবর্তীকালে তাঁকে দেখতে পৌঁছন স্ত্রী গৌরী খান, তাঁর সহকর্মী, অভিনেত্রী ও বন্ধু জুহি চাওলা ও তাঁর স্বামী। 

এরপর বৃহস্পতিবার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি বাদশাহ ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট করেন। তিনি লেখেন, 'মিস্টার খানের সকল ফ্যান ও শুভাকাঙ্খীদের জন্য - উনি ভাল আছেন, আপনাদের সকলের ভালবাসা, প্রার্থনা ও চিন্তার জন্য ধন্যবাদ।' 

বুধবার, আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয় শাহরুখ খানকে। আইপিএলের প্রথম প্লেঅফের জন্য তিনি উপস্থিত ছিলেন মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অন্যদিকে, সূত্রের খবর, তাঁকে আজ ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। এখন তিনি আগের থেকে অনেকটা ভাল আছেন। 

এদিন শাহরুখের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম কর্ণধার জুহি চাওলা। কিং খান ভাল আছেন, জানান অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে জুহি বলেন, 'শাহরুখ সম্ভবত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন আর তাই, ওঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ও খুব ভাল আছে। তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে। রবিবারের মধ্যে আশা করি ও স্বমহিমায়, নাইট রাইডার্সের জন্য গলা ফাটাতে মাঠে উপস্থিত থাকতে পারবে। আমাদের দল ফাইনাল খেলছে বলে কথা।'

আরও পড়ুন: Ram Krishnaa: 'শাহরুখ' রামের মন পেতে এবার 'কাজল' হল কৃষ্ণা! আসছে 'রাম কৃষ্ণা'য় প্রেমের অধ্যায়

অন্যদিকে খবর অনুযায়ী, আমদাবাদের প্রচণ্ড গরম এড়াতে গত পরশু নিজেদের অনুশীলন বাতিল করেছিল আরসিবি। আরসিবি এবং রাজস্থান রয়্যালস, উভয় দলেরই গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার কথা ছিল। বিরাটদের আরসিবির অনুশীলন করার কথা ছিল দুপুর দু'টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অপরদিকে, রাজস্থানের ৩.৩০টে থেকে ৬.৩০টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল। ৬.৩০টার পর অনুশীলনের সময় আলোর সমস্যা হবে। সেই কারণে তারপর আর গুজরাত কলেজের মাঠে অনুশীলন করার অবকাশ ছিল না।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget