এক্সপ্লোর

Suhana Khan: দীপাবলির পার্টিতে চোখ ধাঁধানো সাজে শাহরুখ কন্যা, চোখ ফেরাতে পারলেন না খোদ বাদশাও

Diwali 2022 : শাহরুখ কন্যার ছবি দেখে তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারলেন না নেটিজেনরা। ভরিয়ে দিলেন কমেন্টে। তবে শুধু নেটিজেনরাই নন। সুহানা খানের ছবি থেকে চোখ সরাতে পারলেন না খোদ বাদশাও।

মুম্বই: অফিশিয়ালি বলিউডে অভিনেত্রী হিসেবে এখনও আত্মপ্রকাশ হয়নি শাহরুখ কন্যা সুহানা খানের। কিন্তু এই স্টার কিডের জনপ্রিয়তা টেক্কা দেয় অনেক তাবড় তারকাকেও। সোশ্যাল মিডিয়া তাঁকে ফলো করেন বহু মানুষ। তাই অভিনেত্রী হওয়ার আগেই তাঁর স্টারডম নজর কাড়ে বৈকি। সম্প্রতি বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরের দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন সুহানা খান। আর সেই ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। শাহরুখ কন্যার ছবি দেখে তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারলেন না নেটিজেনরা। ভরিয়ে দিলেন কমেন্টে। তবে শুধু নেটিজেনরাই নন। সুহানা খানের ছবি থেকে চোখ সরাতে পারলেন না খোদ বাদশাও।

সুহানা খানের দীপাবলির সাজ ভাইরাল, টেক্কা দিল অনেক তাবড় নায়িকাকেও-

সম্প্রতি বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরের দেওয়া দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন সুহানা খান। দাদা আরিয়ানের সঙ্গে পার্টিতে হাজির হন তিনি। না। কোনও ওয়েস্টার্ন পোশাকে নয়। সুহানা খানের পরনে এদিন ছিল শাড়ি। তারকা ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ি পরে এদিন দীপাবলির পার্টিতে উপস্থিত হন সুহানা। আর সেই ছবি নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ছবি দেখে নেটিজেনরা তো মন্তব্য করেছেনই। বাদ যাননি শাহরুখ খানও। মেয়ের ছবিতে তিনি জিজ্ঞাসাই করে বসেন যে, 'শাড়িটা কি তুমি নিজেই পরেছো?' উত্তরে সুহানা অবশ্য জানিয়ে দেন যে, শাড়িটা তিনি নিজে পরেননি, তাঁর মা গৌরী খান পরিয়ে দিয়েছেন। সুহানা খানের ছবিতে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সনয়া কপূর কমেন্ট করেন যে, 'তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না।' তাঁর আরও এক বন্ধু অনন্যা পাণ্ডে কমেন্ট করেন, 'তুমি সত্যিই অনবদ্য।' ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা কমেন্ট করেন, 'তোমাকে খুব সুন্দর লাগছে।'

আরও পড়ুন - Raju Srivastava: প্রয়াত রাজু শ্রীবাস্তবকে নিয়ে আবেগপ্রবণ স্ত্রী শিখা, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

প্রসঙ্গত, বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খান কন্যা সুহানা খান। পরিচালক জোয়া আখতারের আগামী ছবি 'দ্য আর্চিস' দিয়ে আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর। ইতিমধ্যে ছবির পোস্টার ও টিজার সামনে এসেছে। সুহানা খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে আরও দুই স্টার কিডকে। প্রযোজক বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে দেখা যাবে এই ছবিতে। সোশ্যাল মিডিয়ায় তো তাঁরা সকলেই মাতিয়ে রেখেছেন। এখন পর্দায় কতটা নিজেদের ছাপ রাখতে পারেন, তা দেখার অপেক্ষায় দর্শকেরা। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget