এক্সপ্লোর

Jawan: মুক্তির আগেই ছক্কা হাঁকাচ্ছে 'জওয়ান', ছবির প্রিভিউ পেল ১০০ মিলিয়নেরও বেশি ভিউ

Jawan : সোমবার প্রকাশ্যে আসে 'জওয়ান' প্রিভিউ।

কলকাতা: 'পাঠান'-র পর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি 'জওয়ান'। এই ছবি ঘিরে ইতিমধ্য়েই দর্শকের মধ্য়ে তৈরি হয়েছে উন্মাদনা। সোমবার প্রকাশ্য়ে এসেছিল এই ছবির প্রিভিউ, যা মাত্র একদিনের মধ্য়েই পেল ১০০ মিলিয়নেরও বেশি ভিউ। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ (Shah Rukh Khan) ছাড়াও বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণি, সানায়া মালহোত্রার ঝলক মিলেছে প্রিভিউতে। চেরি অফ দ্য় কেক হিসেবে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও।  ছিল। লাল শাড়িতে একটি অ্যাকশন দৃশ্যে দেখা মিলেছে এই তারকার।

জানা যায়, 'জওয়ান'- এর প্রিভিউ সবার প্রথম সলমন খানকে (Salman Khan) দেখিয়েছিলেন কিং খান (Shah Rukh Khan)। সোমবার প্রকাশ্যে এসেছিল 'জওয়ান' প্রিভিউ। আর তার ঠিক একদিন পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন লিখেছিলেন, 'পাঠান জওয়ান বন গয়া, দুর্দান্ত ট্রেলার, প্রচণ্ড পছন্দ হয়েছে। এবার এই ধরনের ছবি একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি তো নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মজা এসে গেল বাহ্!'

আরও পড়ুন...

চোখ রাঙাচ্ছে গুলেনবেরি সিনড্রোম, জারি ইমার্জেন্সি, প্যারালিসিস থেকে মৃত্যু ঘটে যেতে পারে বড় বিপদ !

সলমনের এই পোস্টে আপ্লুত হয়ে ট্যুইটে উত্তর দিয়েছিলেন শাহরুখ খানও। তিনি লিখেছিলেন, 'প্রথমে ভাই, সেই কারণেই তো আপনাকে দেখিয়েছিলাম! আপনার শুভেচ্ছার জন্য এবং প্রথম টিকিট বুক করার জন্য ধন্যবাদ। ভালবাসা।'

উল্লেখ্য়, ২ মিনিটের কিছু বেশি সময়ের এই প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পেয়েছে, তা ইতিমধ্য়ে চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে। 

প্রসঙ্গত, বছরের শুরুতেই মুক্তি পায় 'পাঠান'। শাহরুখের এই ছবিতে বিশেষ চরিত্রে অংশ নেন সলমন খান। পাঠানের ছবিতে টাইগারের প্রবেশ দেখেছেন দর্শক। এবার 'টাইগার ৩' ছবিতে হাজির হবেন শাহরুখও। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে 'টাইগার ৩'। 'জওয়ান' মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Baranagar News | বরানগরে নিহত তরুণীর 'বেপাত্তা' মোবাইল থেকে এল হোয়াটসঅ্যাপ কল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget