এক্সপ্লোর

Shah Rukh Khan: ২০২৩-এ তিনটি ছবির মাধ্যমে শাহরুখ গড়লেন নতুন রেকর্ড

Shah Rukh Khan Movies: শাহরুখ খানের তিন ছবি 'পাঠান', 'জওয়ান' ও 'ডাঙ্কি' গড়ল নতুন রেকর্ড।

মুম্বই: গতবছর ২০২৩-এর সবচেয়ে বড় পাওনা ছিল শাহরুখ খানকে (Shah Rukh Khan) আবার বড় পর্দায় স্বমহিমায় দেখা। আমরা তাঁকে শেষবার বড় পর্দায় দেখেছিলাম ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' (Zero) ছবিতে। তারপর দীর্ঘ ৪ বছর পর আবার কিংগ খান ফিরলেন 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। মুক্তির পরই সেই ছবি বক্স অফিসে ঝড় তুলে দেয়। বিশ্বব্যাপী ১০৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে এই ছবি। সেই বছরই শাহরুখের আরও একটি বড় ছবি মুক্তি পায় যার নাম, 'জওয়ান' (Jawan)। এই ছবিটি ১১৪৮ কোটি টাকার বেশি ব্যবসা করে। এই ছবিটি পরিচালনা করেছিলেন অ্যাটলি (Atlee)। এই ছবিটিও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। এইরকম দুটি বড় ছবি দেওয়া সত্ত্বেও তিনি থামেননি। ২০২৩ শেষ হয় বলিউড বাদশাহ-র আরও একটি ছবি দিয়ে। ছবিটির নাম, 'ডাঙ্কি' (Dunki), পরিচালনা করেছেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করেন এই দুই তারকা। 'ডাঙ্কি' ছবিটিও বেশ ব্যবসা করে বক্স অফিসে। এই ছবিটি ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। এক কথায় বলা যায়, ২০২৩ সাল শাহরুখ খানের ছিল। এই তিন ছবি বিপুল ব্যবসা করার সঙ্গে একটি নতুন রেকর্ডও গড়ল। 

২০২৩ শুরু হয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবির হাত ধরে। এই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে কমপক্ষে ৩.২০ কোটি দর্শক ভিড় করেছিলেন। সেই একই উন্মাদনা দেখা গিয়েছিল শাহরুখের পরবর্তী ছবি, 'জওয়ান'-এর ক্ষেত্রে। প্রেক্ষাগৃহে ৩.৯৩ কোটি দর্শক এসেছিলেন অ্যাটলি পরিচালিত, 'জওয়ান' দেখতে। ২০২৩ শেষ হয়েছিল রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি' দিয়ে। এই ছবিটি দেখতেও ১ কোটির বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। তিনি প্রথম অভিনেতা যাঁর ছবি দেখতে এত পরিমাণ দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন। 

প্রসঙ্গত, এই তিন ছবির মধ্যে অ্যাটলি পরিচালিত, 'জওয়ান' ছবিটি সবচেয়ে বেশি ব্যবসা করে। ছবিতে শাহরুখ খান ছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম নয়নতারা (Nayanthara), সানিয়া মলহোত্র (Saniya Malhotra), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) প্রমুখ। ছবিতে বিজয় সেতুপতি (Vijay Sethupathi) খলনায়কেয় চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: Rashid Khan Demise: গায়কদের আবার ডায়েট কী! নিজেই বিরিয়ানি-কাবাব বানিয়ে বাবুল সুপ্রিয়দের খাইয়েছিলেন রাশিদ খান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget