এক্সপ্লোর

Shah Rukh Khan: 'ডাঙ্কি' মুক্তির আগে শুধুমাত্র কলকাতার জন্য শাহরুখের বিশেষ বার্তা

Shah Rukh On Dunki: কলকাতা-সহ দেশজুড়ে 'ডাঙ্কি' নিয়ে অগ্রিম টিকিটের উন্মাদনা কোথায় কেমন ? সবই চোখে চোখে রাখছেন কিং খান। আর তা বোঝা গেল শাহরুখের টুইটে...

কলকাতা: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির পরিচালনায় (Shah Rukh Khan) শাহরুখের 'ডাঙ্কি।' (Dunki) পাঠান ও জওয়ান মুক্তির পর এবার বছরশেষে ধামাকার অপেক্ষায় প্রায় সকল অনুরাগীরাই। কলকাতা-সহ দেশজুড়ে 'ডাঙ্কি' নিয়ে অগ্রিম টিকিটের উন্মাদনা কোথায় কেমন ? সবই চোখে চোখে রাখছেন কিং খান। আর তা বোঝা গেল শাহরুখের টুইটে। তিনি শেয়ার করেছেন একটি ভিডিও ট্যুইট। যেটা আদ্যপান্ত কলকাতাজুড়েই। ভিডিও-তে দেখা যাচ্ছে, কলকাতায় শাহরুখ অনুরাগীরা 'ডাঙ্কি'-র অগ্রিম টিকিট বুকিং খুলতেই মিষ্টিমুখের মধ্য দিয়ে উদযাপন করছেন। 

শাহরুখ খানের কলকাতার বিভিন্ন ফ্যান ক্লাবের তরফে ফাস্ট ডে ফাস্ট শোয়ের টিকিট কেনার জন্য ইতিমধ্যেই হুড়োহুড়ি শুরু হয়েছে।  আর সেই অগ্রিম টিকিট বুকিং খুলতেই এরপরে মিষ্টিমুখে মেতে ওঠেন শাহরুখ ভক্তরা। 'আমরা তোমাকে ভালবাসি', ব্যানার বানিয়ে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে উদযাপন করেন অনুরাগীর দল। এর ভিডিওটি দেখেই আর চুপ করে থাকতে পারেননি শাহরুখ। কিং খান ট্যুইটে লিখেছেন, 'ধন্যবাদ কলকাতা... তোমাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। অনেক ভালবাসা।...'

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পাবে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই বাইশ তারিখের পর বক্সঅফিসে লংরানে যেতে রীতিমত লড়াই করতে হবে রণবীরের 'অ্যানিম্যাল'-কেও।

আরও পড়ুন, সোমবার পেট্রোলের দরে স্বস্তি কোন শহরে ? ডিজেলের দাম কত কলকাতায় ? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget