এক্সপ্লোর

Shamshera Trailer: দ্বৈত চরিত্রে রণবীর, নজর কাড়লেন সঞ্জয়ও, 'শামশেরা'-র ট্রেলার জুড়ে চমক

Shamshera Trailer out: বাবা ও ছেলে এই দুই ভূমিকাতেই রয়েছেন রণবীর। তাঁর লুক প্রকাশ হওয়ার পরেই নজর কেড়েছিল অনুরাগীদের

মুম্বই: সেপিয়া টোনের মোড়কে একের পর এক চমক। মুক্তি পেল 'শামশেরা'-র ট্রেলার (Shamshera Official Trailer)। ট্রেলারে স্পষ্ট, এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor)-কে। বাবা ও ছেলে এই দুই ভূমিকাতেই রয়েছেন রণবীর। তাঁর লুক প্রকাশ হওয়ার পরেই নজর কেড়েছিল অনুরাগীদের। আজকের ট্রেলার সেই অপেক্ষা যেন আরও বাড়িয়ে দিল। 'শামশেরা' মুক্তি পাচ্ছে ২২ জুলাই।

সদ্য 'শামশেরা'- নিয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেছেন, 'এই ছবিটা মুক্তির আগে আমার খুব বাবার কথা মনে পড়ছে। আমার যে কোনও বিষয়ের সঠিক সমালোচনা করতেন উনি। সঠিকভাবে ভালো-খারাপটা বলে দিতে পারতেন কিছুর দ্বারা প্রভাবিত না হয়ে। বিশেষ করে আমার কাজের ক্ষেত্রে। ভাবতে খারাপ লাগছে এই ছবিটা বাবা দেখে যেতে পারলেন না। তবে হ্যাঁ, এই অন্যধারার ছবির মুক্তি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি কোথাও না কোথাও থেকে বাবা আমায় দেখছেন আর আমার জন্য গর্ব অনুভব করছেন।'

আরও পড়ুন: Shororer Ushnotomo Dine: ফ্রেমবন্দি হল বিক্রম-সোলাঙ্কির প্রেম, 'ঋতবান' জানালেন, শ্যুটিং শেষ

আজকের ট্রেলারে এই ছবিটির একটি ট্যাগলাইনও দেখা গিয়েছে। সেখানে লেখা, 'কাম সে ডাকাইত, ধরম যে আজাদ'। হিন্দি এই শব্দবন্ধের অর্থ, 'পেশা ডাকাতি, ধর্ম, স্বাধীনতা'। নামভূমিকায় একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও। তাঁর লুকেও রয়েছে চমক। আজ সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে নিয়েছেন কলাকুশলীরা। 

কর্ণ মলহোত্র পরিচালিত, আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে ২২ জুলাই।

 

 

 

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget