এক্সপ্লোর

মুখ খুললেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যায়ান সুমন, দাবি ব্ল্যাক ম্যাজিক করতেন, মারতেন অভিনেত্রী

মুম্বই: বেশ কয়েক মাস ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে হৃত্বিক-কঙ্গনা বাকযুদ্ধ। একে অপরের প্রতি প্রকাশ্যে অভিযোগ এনে আদালতের নোটিসও পাঠিয়েছেন অভিনেতা-অভিনেত্রী একে অপরকে। প্রতিদিন বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিচ্ছে দুপক্ষের আইনজীবী। অবশেষে হৃত্বিক রোশনের সমর্থনে মুখ খুললেন কঙ্গনা রানাউতের প্রাক্তন প্রেমিক অধ্যায়ান সুমন, ছোটপর্দার পরিচিত মুখ শেখর সুমনের পুত্র। এই লড়াইয়ে তাঁর পূর্ণ সমর্থনও রয়েছে হৃত্বিকের দিকে। তাঁর দাবি কঙ্গনাকে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁরা সকলেই জানেন অভিনেত্রী বাস্তবে একজন 'সাইকো'। অধ্যায়ান এক সাক্ষাৎকারে বলেছেন জীবনের সবথেকে খারাপ সময় তিনি কাটিয়েছেন কঙ্গনার সঙ্গে সম্পর্কে থাকার সময়। নিজের কেরিয়ারের মূলবান সময় নষ্ট হয়ে গেছে তাঁর। ওই বিষাক্ত সম্পর্কের বিভীষিকা থেকে বেরিয়ে আসতে পাঁচ বছর লেগেছিল তাঁর, অকপটে জানালেন অধ্যায়ন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব কোনও কিছুই তিনি সস্তা প্রচারের আশায় বলছেন না। তিনি এ জীবনে আর কখনও কঙ্গনার সঙ্গে দেখা হোক, চান না। অধ্যায়ানের দাবি কঙ্গনা শুধু তাঁকে ব্যবহারই করেননি, তাঁকে মানসিকভাবেও ব্যবহার করেছেন, ব্ল্যাকমেল করেছেন। তাঁর বিভিন্ন যোগাযোগকেও নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন অভিনেত্রী। শুধু মানসিক নির্যাতন নয়, সময়-অসময় গায়েও হাত তুলেছেন কঙ্গনা। শুধু অধ্যায়ানকে নয়, তাঁর বাবাকেও বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন কঙ্গনা। তারপরই তাঁর জন্যে কী কী করেছেন এগুলো মনে করিয়ে দিয়ে নিজের জালে ফাঁসিয়ে নিতেন অভিনেত্রী, দাবি অধ্যায়ানের। অধ্যায়ানের কেরিয়ারটা সম্পূর্ণ শেষ করে দিতে এবং তাঁকে তাঁর বাবা-মায়ের থেকে পুরোপুরি সরিয়ে আনতে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকেরও সাহায্য নিতেন কঙ্গনা, জানিয়েছেন অধ্যায়ান। কোনও এক পণ্ডিতের কাছে পরে অধ্যায়ানের মা তাঁকে নিয়ে গিয়েছিলেন। তিনিই বলেন, কঙ্গনা তাঁর খাবারে নিজের অপরিশোধিত রক্তও মিশিয়ে দেন। একসময় তাঁকে অভিনেত্রী শশ্মানে যেতেও বাধ্য করেছিলেন তুকতাক করার জন্যে, দাবি অধ্যায়ানের। শোনা যায় কোনও চ্যানেলে-র শোয়ে কঙ্গনাকে প্রকাশ্যে এক পণ্ডিত পিশাচ বলেও গালি দেন, যদিও সেসময় অভিনেত্রী তা হেসে উড়িয়ে দেন। শোনা যায় আদিত্য পাঞ্চলিও শেখর সুমনকে ফোন করে তাঁর ছেলেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন। অধ্যায়ানের দাবি এভাবেই তিনি একদিন জানতে পারেন কঙ্গনার হৃত্বিকের প্রতি দুর্বলতার কথা। তাঁর দাবি, তিনি কখনও প্রকাশ্যে হৃত্বিককে কঙ্গনার প্রতি সেভাবে দুর্বল হতে দেখেননি।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget