এক্সপ্লোর

Shefali Jariwala Death : প্রয়াত 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালার ছিল ভয়ঙ্কর রোগ! ১৫ বছর থেকে গোপনে চলছিল লড়াই

মুম্বইয়ের কুপার হাসপাতালে অভিনেত্রীর দেহের ময়নাতদন্ত হবে। মৃত্যুর কারণ তারপর স্পষ্ট হবে পুলিশ জানিয়েছে।  কী রোগ ছিল তাঁর?

মুম্বই: ৯০ দশকে টিন-টোয়েন্টির হদয়ে তুলেছিলেন ঝড়। তাঁর লাস্য ও বিভঙ্গে ঘায়েল হয়েছিলেন অনেকেই। দশক - দশক পেরিয়ে গেলেও এখনও অমলিন 'কাঁটা-লাগা গার্ল' শেফালি জারিওয়ালাের জাদু। শুক্রবার রাতে হঠাৎই হৃদয়ের স্পন্দন স্তব্ধ হল তাঁর । ঢলে পড়েলেন মৃত্যুর কোলে। সূত্রের খবর, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।  জানা গিয়েছে, আন্ধেরি পশ্চিমের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। রাত ১টা নাগাদ খবর পায় মুম্বই পুলিশ। চিকিৎসকরা জানান,  হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্বামী পরাগ এবং আরও তিনজন শেফালিকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি । মুম্বইয়ের কুপার হাসপাতালে অভিনেত্রীর দেহের ময়নাতদন্ত হবে। মৃত্যুর কারণ তারপর স্পষ্ট হবে পুলিশ জানিয়েছে। 

ঘনিষ্ঠ সূত্রে খবর, শেফালির বয়স হয়েছিল ৪২। কিন্তু ছিলেন ভীষণ ফিটনেস ফ্রিক।  নিজেকে ফিট এবং সুস্থ থাকার জন্য শরীরচর্চা করতেন।  কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি, তিনি মৃগীরোগের সাথে লড়াই করেছিলেন। সে-কথা খুব কম মানুষই জানতেন। তিনি তাঁর কেরিয়ারের শুরুর দিকে এটি কাউকেই জানতে দেননি। কাজে প্রভাব পড়তে দেননি। কিন্তু প্রতিনিয়তই এই সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতেন তিনি।  ১৫ বছর বয়সে তিনি প্রথমবার খিঁচুনি অনুভব করেন। তারপর দীর্ঘদিন মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে ছিলেন। তবে চিকিৎসা, নিয়মিত ব্যায়াম ও মানসিক জোরে  অভিনেত্রী ভাল থাকার চেষ্টা করতেন।  

মাত্র ২০ বছর বয়সে, শেফালি "কাঁটা লাগা" গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে জনপ্রিয় হয়ে যান। সেই সময় হিন্দি ছবি গানের রিমিক্সের রমরমা। সেই সময় কার্যত ঝড় তোলে  ধর্মেন্দ্র এবং আশা পারেখের "সমাধি" ছবির এই গানের রিমিক্সটি।  এরপর শেফালি বেশ কয়েকটি মিউজিক অ্যালবামে কাজ করেছেন। কিন্তু আজও তিনি মানুষের মনে "কাঁটা লাগা" গার্ল।   পাশাপাশি ছবিতেও কাজ করেছেন তিনি। স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে  শেফালি "নাচ বালিয়ে ৫" এবং "নাচ বালিয়ে ৭" এর মতো ডান্স রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। এছাড়া কাজ করেছেন ওয়েব সিরিজেও। 

শেফালি ২০০৪ সালে হরমিত সিংকে বিয়ে করেন। ২০০৯ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৫ সালে তিনি পরাগকে বিয়ে করেন। এছাড়া বহুদিন শেফালি সম্পর্কে ছিলেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গেও। 

সেরা শিরোনাম

Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget