এক্সপ্লোর

Shehnaaz Gill: র‍্যাম্পে হাঁটলেন শেহনাজ, পোশাক দেখে সিদ্ধার্থের জন্য চোখের জল ফেলল নেট দুনিয়া

Shehnaaz Gill Ramp Debut: সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে র‍্যাম্পওয়াকের কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন শেহনাজ গিল।

মুম্বই: ছোট পর্দা দিয়ে বি টাউনে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলছেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। যদিও তাঁর জনপ্রিয়তায় বড় ভূমিকা পালন করে 'বিগ বস'-এর মঞ্চ। বিতর্কিত এবং একইসঙ্গে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে এসেছিলেন শেহনাজ। সেখানে তাঁর পারফরম্যান্স এবং অবশ্যই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর (Sidharth Shukla) সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন তাঁকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে। এবার র‍্যাম্পেও (Ramp Walk) আত্মপ্রকাশ করলেন তিনি। আর তাঁর পোশাক দেখে সিদ্ধার্থ শুক্লর জন্য চোখের জল ফেললেন নেট নাগরিকরা।

শেহনাজ গিলের র‍্যাম্পওয়াক-

সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে র‍্যাম্পওয়াকের কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন শেহনাজ গিল। কিছু ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথমবার তিনি র‍্যাম্পে হাঁটলেন ডিজাইনার সামান্ত চৌহানের পোশাকে। শেহনাজ সেজেছিলেন রাজপুত ঘরানার বধূর সাজে। লাল রঙের ব্রাইডাল লেহেঙ্গে এবং তার সঙ্গে মানানসই গয়না। পোশাক এবং সাজে যেন আক্ষরিক অর্থে নববধূ হয়ে উঠেছিলেন তিনি। আর শেহনাজের এই সাজ দেখেই প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লকে মনে করল নেট দুনিয়া। জানা যায়, সিদ্ধার্থ শুক্লর সঙ্গে বিয়ের সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল শেহনাজের। কিন্তু নিয়তিকে কে আটকাতে পারে। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সিদ্ধার্থ। নেট নাগরিকরা কমেন্টে মন্তব্য করেছেন, আজ অভিনেতা জীবিত থাকলে তাঁর সঙ্গে এমনই লাল পোশাকে সেজে বিয়ের পিঁড়িতে বসতেন শেহনাজ।

আরও পড়ুন - Neetu Kapoor: সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য নীতু কপূরের

প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন শেহনাজ গিল। সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কিছুদিনের জন্য বিরতি নেন। ফের ফিরে আসেন। তবে, তিনি যে নিজের মনের বাইরে একটা লৌহবর্ম তৈরি করে নিয়েছেন তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের। সিদ্ধার্থের প্রয়াণের পর যেন তাই শেহনাজ আরও বেশি করে কাজে মন দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর পঞ্জাবী ছবি 'হসলা রাখ' মুক্তি পেয়েছে। অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। আর শোনা যাচ্ছে সলমন খানের 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget