এক্সপ্লোর

Shehzada Title Track releases: নেট দুনিয়া মাতাচ্ছেন কার্তিক আরিয়ান, প্রকাশ্যে 'শেহজাদা'র টাইটেল ট্র্যাক

Shehzada Title Track: ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক। সোনু নিগমের কণ্ঠে এই গানেই মজে নেট দুনিয়া।

মুম্বই: আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি 'শেহজাদা' (Shehzada)। ইতিমধ্যেই ছবির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক (Shehzada Title Track)। সোনু নিগমের কণ্ঠে এই গানেই মজে নেট দুনিয়া।

'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের আগামী ছবি 'শেহজাদা'র টাইটেল ট্র্যাকটি পোস্ট করেছেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। সঙ্গে লিখেছেন গানের কয়েকটা লাইনও। 'ম্যায় যো আ গয়া... ম্যায় অব না যাউঙ্গা... ম্যায় সব কা বন যাউঙ্গা শেহজাদা...' গানটিতে সুর দিয়েছেন প্রীতম। গানটি গেয়েছেন সোনু নিগম। নেট দুনিয়ায় মুক্তি পেতেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'সোনি নিগম স্যরের কোনও জবাব নেই। অসাধারণ একজন শিল্পী।' আবার কেউ লিখেছেন, 'শেহজাদার টাইটেল ট্র্যাকটি অসাধারণ লাগল। কী সুন্দর গান। সবথেকে প্রশংসনীয় কার্তিক আরিয়ানের চার্ম।' অভিনেতার কোনও অনুরাগী আবার লিখেছেন, 'কার্তিকের মিষ্টত্বই দারুণ মানিয়েছে এই গানের সঙ্গে।' এর আগে 'মুন্ডা সোনা হুঁ ম্যায়', 'ছেড়খানিয়া', 'মেরে সওয়াল কা', 'ক্যারেক্টার ঢিলা ২.০' গানগুলি মুক্তি পেয়েছে এই ছবির। আর প্রতিটা গানই নেট দুনিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

">

আরও পড়ুন - Happy Birthday Randhir Kapoor: কোন বিশেষ কারণে রণধীরকে ছেড়ে চলে গিয়েছিলেন ববিতা? রইল অজানা তথ্য

'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। এই ছবি দিয়েই প্রথমবার চকোলেট বয় অবতার ছেড়ে অ্যাকশন স্টার অবতারে দেখা পাওয়া যাবে কার্তিকের। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। 'শেহজাদা' ছবিটি মূলত তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ট্রেলারে ধুমধাড়াকা অ্যাকশন করতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আল্লু অর্জুনের জুতোয় পা গলিয়ে দর্শকদের কতটা মন জিততে পারেন কার্তিক, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, ২০২২ সালটা অত্যন্ত ভালো এবং উল্লেখযোগ্য গিয়েছে কার্তিক আরিয়ানের। তাঁর অভিনীত সবকটি ছবিই দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরও তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। 'শেহজাদা' ছাড়াও তাঁকে দেখা যাবে 'সত্যপ্রেম কি কথা', 'আশিকি ৩' এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget