এক্সপ্লোর

Shilpa Shetty Update: দীপাবলির মিটতেই কোথায় বেড়াতে গেলেন শিল্পা শেট্টি?

চলতি বছরের শুরুর দিনকা বিশেষ ভালো কাটেনি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হন। যদিও এখন তিনি জামিনে মুক্ত হয়েছেন।

মুম্বই: দীপাবলি এবং ভাইফোঁটা বাড়িতেই কাটিয়েছিলেন। উত্সবের মরশুম কিছুটা কাটতেই পরিবারের সঙ্গে একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। আর পরিকল্পনা মতো তেমনই দুই সন্তানের সঙ্গে টুক করে চলে গেলেন বেড়াতে। সেখান থেকে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

৪৬ বছর বয়সী অভিনেত্রী শিল্পা শেট্টি বরাবরই হাসি-মজায় দিন কাটাতে খুব পছন্দ করেন। তাঁকে এক কথায় ফান লাভিংও বলা চলে। তাই তো তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে অভিনেত্রীর নানা মজাদার ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়। কখনও তিনি রসগোল্লায় মজে রয়েছেন। আবার কখনও বেড়াতে গিয়ে আনন্দ করছেন। অভিনেত্রী চোখের এবং মুখের অভিব্যক্তি দেখলে তাঁর মজাদার চরিত্রটিও খানিকটা আন্দাজ করতে পারেন অনুরাগীরা।

চলতি বছরের শুরুর দিনকা বিশেষ ভালো কাটেনি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হন। যদিও এখন তিনি জামিনে মুক্ত হয়েছেন। তারপরও নানা সময়ে তাঁকে স্বামীর পর্নোগ্রাফি মামলায় প্রশ্নের মুখে পড়তেই হয়। রাজ কুন্দ্রা জামিন পাওয়ার পর থেকে একবারও জনসমক্ষে আসেননি। সোশ্যাল মিডিয়া থেকে ডিলিড করে দিয়েছেন নিজের সমস্ত অ্যাকাউন্ট। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় শিল্পা শেট্টি। প্রায়শই নানা ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। দীপাবলি উপলক্ষে অনুরাগীদের উদ্দেশ্যে ছবি পোস্ট করেছিলেন। আবার ভাইফোঁটায় দুই সন্তান ভিয়ান রাজ এবং শমিশা কী কাণ্ড করছে, তার মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন। উত্সব মিটতেই তিনি পাড়ি দিলেন হিমাচল প্রদেশের ধর্মশালায়। সেখান থেকেও অনুরাগীদের সঙ্গে বেড়ানোর ছবি ভিডিও শেয়ার করে নিয়েছেন শিল্পা শেট্টি।

হিমাচল প্রদেশের মনোরম প্রাকৃতিক পরিবেশে শিল্পা শেট্টিকে উপভোগ করতে দেখা যাচ্ছে তাঁর পোস্ট করা নতুন ভিডিওতে। আর অভিনেত্রীর সেই ছবিতে লাইক কমেন্ট করতে ভোলেননি অনুরাগীরা। কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারও। সব মিলিয়ে উত্সবের রেশ যে এখনও তাঁর মধ্যে রয়েছে, তা তাঁর সদ্য পোস্ট করা ভিডিও দেখেই টের পাওয়া যাচ্ছে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget