এক্সপ্লোর

Indian Police Force: সিদ্ধার্থ মলহোত্রর পর রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ যোগ দিলেন এই নায়িকা

সম্প্রতি জানা যায়, রোহিত শেট্টির কপ সিরিজের পরবর্তী মুখ হতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র। এবার রোহিত শেট্টির ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ (Indian Police Force) যোগ দিলেন বলিউডের এই নায়িকা।

মুম্বই: ওয়েব সিরিজে আসতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁর কপ ইউনিভার্সের (Cop Universe) আগামী ছবি দেখা যেতে পারে ওটিটি প্ল্যাটফর্মে। অবশেষে কয়েকদিন আগেই এই সিরিজের প্রধান চরিত্রে কোন বলিউড তারকাকে দেখা যেতে পারে তাঁর ঝলক প্রকাশ হয়। জানা যায়, রোহিত শেট্টির কপ সিরিজের পরবর্তী মুখ হতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। এবার রোহিত শেট্টির ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ (Indian Police Force) যোগ দিলেন বলিউডের এই নায়িকা।

রোহিত শেট্টির ওয়েব সিরিজে শিল্পা শেট্টি-

বেশ কিছুদিন ধরেই শিল্পা শেট্টির (Shilpa Shetty) ওয়েব সিরিজে আত্মপ্রকাশের কানাঘুষো শোনা যাচ্ছিল। আজ অবশেষে জানা গেল রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজ দিয়ে আত্মপ্রকাশ হতে চলেছে শিল্পার। এদিন ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যালর মিডিয়া হ্যান্ডলে এই সংক্রান্ত পোস্ট করেছেন। তিনি লেখেন, 'ডিজিটালে ডেবিউ করতে চলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। রোহিত শেট্টির কপ ইউনিভার্সে যোগ দিলেন তিনি। 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' দিয়ে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হতে চলেছে শিল্পা শেট্টির।'<

Indian Police Force: সিদ্ধার্থ মলহোত্রর পর রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ যোগ দিলেন এই নায়িকা >

 

আরও পড়ুন - Will Smith: মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলিউড তারকা উইল স্মিথ

প্রসঙ্গত, সম্প্রতি বলিউড ছবি পরিচালক রোহিত শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কপ ইউনিভার্স'-এর আগামী ছবির পোস্টার শেয়ার করেছেন। আর তাতেই জানা গিয়েছে বলিউডের কোন নায়ক হতে চলেছেন কপ ইউনিভার্সের আগামী মুখ। তিনি আর কেউ নন, 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। আটটি ভাগে কপ ইউনিভার্সের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ নিয়ে আসতে চলেছেন রোহিত শেট্টি। নাম 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' (Indian Police Force)। সদ্যই সোশ্যাল মিডিয়ায় এই ওয়েব সিরিজের টিজার মুক্তি পেয়েছে। সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে। আজ এই টিমে যোগ দিলেন শিল্পা শেট্টি। বাকি এই সিরিজে আর কোন কোন তারকাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget