এক্সপ্লোর

Will Smith: মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলিউড তারকা উইল স্মিথ

অস্কারের মঞ্চে চড় কাণ্ডকে কেন্দ্র করে বিতর্কের জল গড়িয়েছে বহু দূর।ইতিমধ্যেই অ্য়াকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। আর আজ মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন হলিউড তারকা

মুম্বই: মাস খানেক আগেই অস্কারের (Oscar 2022) মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় কষিয়ে বিতর্কে জড়াল হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে সঞ্চালকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি তিনি। সোজা মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে থাপ্পড় কষিয়ে দেন। আর তার পনেরো মিনিট পরই সেরা অভিনেতা হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পান উইল স্মিথ। অস্কারের মঞ্চে চড় কাণ্ডকে কেন্দ্র করে বিতর্কের জল গড়িয়েছে বহু দূর। ইতিমধ্যেই অ্য়াকাডেমির পক্ষ থেকে উইল স্মিথের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। আর আজ মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন হলিউড তারকা।

মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি উইল স্মিথ-

এদিন পাপারাজ্জিদের পক্ষ থেকে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের কলিনা বিমানবন্দরের বাইরে গাড়ির সামনে উইল স্মিথ। তবে বেশ কয়েক বছর পর ভারতে এলেন হলিউড তারকা। এর আগে ২০১৯ সালে তাঁর রিয়েলিটি শো 'দ্য বাকেট লিস্ট'-এর শ্যুটিংয়ের সময় ভারতে আসেন তিনি। ২০১৯ সালে তিনি যখন ভারতে আসেন, সেই সময় বেশ কিছু বলিউড তারকার সঙ্গেও দেখা করেন। এবং 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' ছবির কলাকুশলীদের সঙ্গেও কিছুটা সময় কাটান। পেশাগত কাজের বাইরে সেই সময় হরিদ্বারেও যান উইল স্মিথ।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেই উইল স্মিথের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের ঘোষণা করে অ্যাকাডেমি। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস উইল স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বৈঠকে বসে। আর সেখানেই অভিনেতার বিরুদ্ধে শাস্তির ঘোষণা করা হয়। জানা গিয়েছে, অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার শাস্তি হিসেবে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে অ্যাকাডেমি। ১০ বছর অস্কার থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি।

আরও পড়ুন - Ankita Chakraborty: বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী

চলতি বছর অস্কারের মঞ্চে সঞ্চালনা করাকালীন নানা ধরনের মজার কথা বলছিলেন ক্রিস রক। সেই সময় আচমকা তিনি বসে বসেন, 'আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।' সঞ্চালকের মুখ থেকে এমন কথা শোনা মাত্র মুখভঙ্গী বদলে যায় উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের। বোঝা যায়, সামনের সারিতে সবুজ গাউন পরা জাডা পিঙ্কেট এই কথায় অসন্তুষ্ট হয়েছেন। স্ত্রী অসন্তুষ্ট হওয়ায় নিজের আসন ছেড়ে এগিয়ে গিয়ে সপাটে সঞ্চালকের গালে চড় কষিয়ে দেন উইল স্মিথ। এখানেই শেষ নয়। ক্রিস রককে চড় মারার পর নিজের আসনে ফিরে এসে বারবার চিৎকার করে বলতে থাকেন, 'তোমার নোংরা মুখ থেকে আমার স্ত্রীকে দূরে রাখ।' সঞ্চালক যতবার বোঝাতে চান, তিনি মজা করে বলেছেন, তাতেও থামানো যায়নি উইল স্মিথকে। তিনি হুঙ্কার দিতে থাকেন বারবার। জানা যায়, হলিউড তারকা উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট অ্যালোপেসিয়া নামে একটি রোগে আক্রান্ত দীর্ঘদিন। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। আর 'জি আই জেন'-এ মুখ্য চরিত্রে অভিনীত নায়িকার মাথায় চুল কম থাকার কারণে নানা চর্চাও হয়েছিল। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ। আর তাতেই মেজাজ হারান তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে জানা যায়, অ্য়ালোপেসিয়া রোগে আক্রান্ত হন জাডা পিঙ্কেট। অসুস্থতার কারণেই তাঁর মাথার চুল কম। এদিন অস্কারের মঞ্চে সঞ্চালকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget