এক্সপ্লোর

'Dharmajuddha': শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুক্তি পেল 'ধর্মযুদ্ধ' ছবির 'তুমি যদি চাও' গান

'Dharmajuddha' New Song: ভিডিওয় শ্রেয়াকে বলতে শোনা যায়, 'এটি খুবই মিষ্টি একটা গান। ইন্দ্রদীপ দা সবসময়েই এরকম দুর্দান্ত সুন্দর সুর নিয়ে আসেন। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি আনন্দিত।'

কলকাতা: প্রকাশ্যে রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) পরিচালিত ছবি 'ধর্মযুদ্ধ'-এর (Dharmajuddha) নতুন গান 'তুমি যদি চাও' (Tumi Jodi Chao)। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠে মন ছোঁয়া সুরে প্রকাশ্যে এই গান। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Das Gupta)। 

শ্রেয়ার কণ্ঠে 'তুমি যদি চাও'

প্রকাশ্যে এল রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ' ছবির নতুন গান 'তুমি যদি চাও'। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানের ভিডিও পোস্ট করে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'সুরে গল্পে ফিরে দেখা, শ্রেয়া ঘোষালের কণ্ঠে ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে মন ছুঁয়ে যাওয়া গান "তুমি যদি চাও"! #Dharmajuddha শুভমুক্তি ১১ই আগস্ট, ২০২২।' (অপরিবর্তিত)

ভিডিওয় শ্রেয়াকে বলতে শোনা যায়, 'এটি খুবই মিষ্টি একটা গান। ইন্দ্রদীপ দা সবসময়েই এরকম দুর্দান্ত সুন্দর সুর নিয়ে আসেন। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি আনন্দিত।'

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথায়, "তোমাকে"র বিশাল সাফল্যের পর আবারও আমাদের ছবিতে আমার গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ওঁর ম্যাজিকাল কণ্ঠ দিয়ে গেয়েছেন "তুমি যদি চাও"। দারুণ রিয়েলিস্টিকভাবে শ্যুট করা হয়েছে গানটা। রাজ চক্রবর্তীই কোরিওগ্রাফার। দারুণ লেগেছে। আমি নিশ্চিত তোমাদেরও ভাল লাগবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

পরিচালক রাজ চক্রবর্তীর কথায়, 'আমি নিশ্চিত সকলের খুব ভাল লাগবে। ইন্দ্রদীপ দার সুরে, ঋতমের লেখা। খুব সুন্দর একটা দৃশ্যায়ন হয়েছে গানটির। এই গানের মাধ্য়মে খুব সুন্দর একটা গল্প বলা হয়েছে।'

আরও পড়ুন: 'Paka Dekha' Release Date: পর্দায় 'পাকা দেখা' সারতে চলেছেন সোহম-সুস্মিতা, ঘোষণা হল মুক্তির তারিখ

সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, 'এই গানটি তৈরির সময়েই মনে হয়েছিল এটা শ্রেয়ার জন্য়। গানটা যখন ও গাইল তখন আরও বেশি করে বুঝলাম যে কেন শ্রেয়া শ্রেয়াই। আর রাজ চক্রবর্তীর সিনেমার গান মানেই তো সুপারহিট।'

গানের ছত্রে ছত্রে শুভশ্রী ও সপ্তর্ষি মৌলিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্প বলা হয়েছে। তাঁদের বিয়ে, ভালবাসার গল্পের আভাস পাবেন দর্শক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget